ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে কয়েক দফা রকেট ছুড়েছে হিজবুল্লাহ

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের ওপর কয়েক দফা রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, কয়েক ঘণ্টায় ইসরায়েলি সেনাদের ওপর কয়েক দফা রকেট ছোড়া হয়েছে। তবে এসব হামলায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করা হয়েছে। খবর আল জাজিরার। একটি পৃথক ঘটনায় ইসরায়েল জানিয়েছে যে, কিছুক্ষণ আগে লেবাননের একটি এলাকায় তাদের বিমান বাহিনী আকাশে একটি ‘সন্দেহজনক লক্ষ্যবস্তু’ আটকে দিয়েছে। সেখানে অভিযান চালাচ্ছিল ইসরায়েলি সৈন্যরা। এদিকে লেবাননে নতুন করে ইসরায়েলি হামলায় ১৩ জন নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় এক সেনা সদস্য, এক শিশু এবং দুজন উদ্ধারকর্মীসহ ১৩ জন নিহত হয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে, নাবাতিয়া শহরে এক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন বেসামরিক প্রতিরক্ষা উদ্ধারকর্মীও রয়েছেন। এছাড়া জেবচিতের কাছে আরেকটি হামলায় এক সেনা ও এক সিরীয় নাগরিকসহ চারজন নিহত হয়েছেন এবং বিন্ট জেবাইলে তৃতীয় হামলায় এক শিশু ও এক নারীসহ চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। টিটিএন

ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে কয়েক দফা রকেট ছুড়েছে হিজবুল্লাহ

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের ওপর কয়েক দফা রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, কয়েক ঘণ্টায় ইসরায়েলি সেনাদের ওপর কয়েক দফা রকেট ছোড়া হয়েছে। তবে এসব হামলায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করা হয়েছে। খবর আল জাজিরার।

একটি পৃথক ঘটনায় ইসরায়েল জানিয়েছে যে, কিছুক্ষণ আগে লেবাননের একটি এলাকায় তাদের বিমান বাহিনী আকাশে একটি ‘সন্দেহজনক লক্ষ্যবস্তু’ আটকে দিয়েছে। সেখানে অভিযান চালাচ্ছিল ইসরায়েলি সৈন্যরা।

এদিকে লেবাননে নতুন করে ইসরায়েলি হামলায় ১৩ জন নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় এক সেনা সদস্য, এক শিশু এবং দুজন উদ্ধারকর্মীসহ ১৩ জন নিহত হয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, নাবাতিয়া শহরে এক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন বেসামরিক প্রতিরক্ষা উদ্ধারকর্মীও রয়েছেন।

এছাড়া জেবচিতের কাছে আরেকটি হামলায় এক সেনা ও এক সিরীয় নাগরিকসহ চারজন নিহত হয়েছেন এবং বিন্ট জেবাইলে তৃতীয় হামলায় এক শিশু ও এক নারীসহ চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow