ইসলামই পারে শ্রমিকের অধিকার নিশ্চিত করতে : ইমাম সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই পারে বলে মন্তব্য করেছেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম।  শুক্রবার (০১ মে) রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) ভবনে ঢাকা মহানগর হেযবুত তওহীদের উদ্যোগে আন্তর্জাতিক ‘মে দিবস’ উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। হেযবুত তওহীদের ইমাম বলেন, বর্তমানে বিশ্বজুড়ে চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এখানে কৃষক, শ্রমিক, সাধারণ জনতার মৌলিক অধিকারটুকুও অরক্ষিত। কিছু মানুষ শ্রমিকের রক্ত শোষণ করে সম্পদের পাহাড় গড়ে তুলছে, অন্যদিকে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। তিনি বলেন, মানুষের তৈরি ব্যর্থ ব্যবস্থা যতদিন থাকবে, ততদিন মানুষ মুক্তি পাবে না। যতই সরকার পরিবর্তন হোক, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। তিনি ইসলামের সঠিক আদর্শ প্রতিষ্ঠার প্রস্তাব তুলে ধরে বলেন, একমাত্র আল্লাহর দেয়া জীবনব্যবস্থার বাস্তবায়নই পারে এই বৈষম্যের অবসান ঘটাতে।  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা খাদিজা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী, এস এম সামসুল হুদা ও ডা. মাহবুব আ

ইসলামই পারে শ্রমিকের অধিকার নিশ্চিত করতে : ইমাম সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই পারে বলে মন্তব্য করেছেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। 

শুক্রবার (০১ মে) রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) ভবনে ঢাকা মহানগর হেযবুত তওহীদের উদ্যোগে আন্তর্জাতিক ‘মে দিবস’ উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

হেযবুত তওহীদের ইমাম বলেন, বর্তমানে বিশ্বজুড়ে চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এখানে কৃষক, শ্রমিক, সাধারণ জনতার মৌলিক অধিকারটুকুও অরক্ষিত। কিছু মানুষ শ্রমিকের রক্ত শোষণ করে সম্পদের পাহাড় গড়ে তুলছে, অন্যদিকে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে।

তিনি বলেন, মানুষের তৈরি ব্যর্থ ব্যবস্থা যতদিন থাকবে, ততদিন মানুষ মুক্তি পাবে না। যতই সরকার পরিবর্তন হোক, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। তিনি ইসলামের সঠিক আদর্শ প্রতিষ্ঠার প্রস্তাব তুলে ধরে বলেন, একমাত্র আল্লাহর দেয়া জীবনব্যবস্থার বাস্তবায়নই পারে এই বৈষম্যের অবসান ঘটাতে। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা খাদিজা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী, এস এম সামসুল হুদা ও ডা. মাহবুব আলম মাহফুজ, ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন রব্বানি প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow