ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানকে প্রতিহতের ঘোষণা
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে আবারও ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন হাজার হাজার গ্রাহক ও শেয়ারহোল্ডার। সোমবার (১ জুন) রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। সকালে মানববন্ধন চলাকালে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, টিয়ারগ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন গ্রাহক ও শেয়ারহোল্ডার আহত হন। তবে পরে আন্দোলনকারীরা পুনরায় সংগঠিত হয়ে ব্যাংক ভবনের সামনে অবস্থান নেন। ‘ইসলামী ব্যাংক ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদ’-এর ব্যানারে আয়োজিত কর্মসূচি থেকে নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবি জানানো হয়। আরও পড়ুন ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ, লাঠিচার্জ- জলকামান নিক্ষেপ পরিষদের সভাপতি অধ্যাপক নুর নবী মানিক অভিযোগ করেন, গত ২৪ মে ব্যাংকের চেয়ারম্যান ও এমডিকে পদত্যাগে বাধ্য করা হয়। এরপর বাংলাদেশ ব্যাংক খুরশিদ আলমকে চে
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে আবারও ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন হাজার হাজার গ্রাহক ও শেয়ারহোল্ডার। সোমবার (১ জুন) রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
সকালে মানববন্ধন চলাকালে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, টিয়ারগ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন গ্রাহক ও শেয়ারহোল্ডার আহত হন। তবে পরে আন্দোলনকারীরা পুনরায় সংগঠিত হয়ে ব্যাংক ভবনের সামনে অবস্থান নেন।
‘ইসলামী ব্যাংক ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদ’-এর ব্যানারে আয়োজিত কর্মসূচি থেকে নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবি জানানো হয়।
আরও পড়ুন
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ, লাঠিচার্জ- জলকামান নিক্ষেপ
পরিষদের সভাপতি অধ্যাপক নুর নবী মানিক অভিযোগ করেন, গত ২৪ মে ব্যাংকের চেয়ারম্যান ও এমডিকে পদত্যাগে বাধ্য করা হয়। এরপর বাংলাদেশ ব্যাংক খুরশিদ আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। তার দাবি, এর মাধ্যমে ইসলামী ব্যাংকে আবারও এস আলম গ্রুপের প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা চলছে।
তিনি বলেন, গ্রাহক ও শেয়ারহোল্ডাররা শুরু থেকেই এই নিয়োগের বিরোধিতা করে আসছেন। তাদের দাবি, ব্যাংকের নিয়ন্ত্রণ প্রকৃত উদ্যোক্তা ও মালিকদের হাতে ফিরিয়ে দিতে হবে।
নুর নবী মানিক আরও অভিযোগ করেন, ইসলামী ব্যাংক বর্তমানে তারল্য সংকটে রয়েছে। অনেক গ্রাহক চেকের মাধ্যমে অর্থ উত্তোলনে সমস্যায় পড়ছেন এবং বিভিন্ন এটিএম বুথেও নগদ অর্থের সংকট দেখা দিয়েছে।
আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, খুরশিদ আলমের নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। একই সঙ্গে ইসলামী ব্যাংককে এস আলম গ্রুপের প্রভাবমুক্ত করার দাবিও পুনর্ব্যক্ত করেন তারা।
ইএআর/এসএনআর
What's Your Reaction?