ইয়েমেনের বিমানবন্দরে হামলার ঘটনায় জাতিসংঘের প্রতিক্রিয়া

ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও হুতি গোষ্ঠীকে সংযম প্রদর্শন এবং কূটনৈতিক পথে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। খবর এএফপি। সোমবার (১৩ জুলাই) ইয়েমেনবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হান্স গ্রুন্ডবার্গ এক বিবৃতিতে বলেন, তিনি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন এবং তার কার্যালয় বিভিন্ন পক্ষের সামরিক প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করেছে। তিনি বলেন, আমরা সব পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানাচ্ছি এবং এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে বলছি, যা ইয়েমেনে আবারও সহিংসতার নতুন চক্র শুরু করতে পারে। এর আগে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার সানার বিমানবন্দরে হামলার দায় স্বীকার করে জানায়, দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতি প্রতিনিধিদলকে বহনকারী একটি ইরানি উড়োজাহাজকে সানার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে বাধা দিতেই বিমানবন্দরের রানওয়েতে এই হামলা চালানো হয়েছে। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী ইয়েমেনের একটি উড়োজাহাজকে সানার বিমানবন্দরে অবতরণ করতে বাধা দেয়। একই সময়ে তার

ইয়েমেনের বিমানবন্দরে হামলার ঘটনায় জাতিসংঘের প্রতিক্রিয়া

ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও হুতি গোষ্ঠীকে সংযম প্রদর্শন এবং কূটনৈতিক পথে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। খবর এএফপি।

সোমবার (১৩ জুলাই) ইয়েমেনবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হান্স গ্রুন্ডবার্গ এক বিবৃতিতে বলেন, তিনি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন এবং তার কার্যালয় বিভিন্ন পক্ষের সামরিক প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করেছে।

তিনি বলেন, আমরা সব পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানাচ্ছি এবং এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে বলছি, যা ইয়েমেনে আবারও সহিংসতার নতুন চক্র শুরু করতে পারে।

এর আগে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার সানার বিমানবন্দরে হামলার দায় স্বীকার করে জানায়, দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতি প্রতিনিধিদলকে বহনকারী একটি ইরানি উড়োজাহাজকে সানার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে বাধা দিতেই বিমানবন্দরের রানওয়েতে এই হামলা চালানো হয়েছে।

ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী ইয়েমেনের একটি উড়োজাহাজকে সানার বিমানবন্দরে অবতরণ করতে বাধা দেয়। একই সময়ে তারা একটি ইরানি উড়োজাহাজকে ইয়েমেনের আকাশসীমা ব্যবহার করে অবতরণের সুযোগ দেওয়ার চেষ্টা করছিল। এ পরিস্থিতিতে বিমানবন্দরের রানওয়েকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow