ঈদে ট্রেনে ফেরার ১ জুনের টিকিট বিক্রি হচ্ছে আজ
আসন্ন ঈদুল আজহায় ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার (২১ মে)। আজ শুক্রবার (২২ মে) মিলছে ১ জুনের টিকিট। সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল শনিবার (২৩ মে) ২ জুনের টিকিট পাওয়া যাবে, ২৪ মে ৩ জুনের টিকিট এবং ২৫ মে পাওয়া যাবে ৪ জুন ফিরতি যাত্রার টিকিট। গত ১৩ মে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ওইদিন ২৩ মে যাত্রার টিকিট কেনেন যাত্রীরা। এছাড়া ২৪ মে যাত্রার টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে শেষদিনের যাত্রার অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ১৭ মে। আরও পড়ুনঈদে পশ্চিমাঞ্চল রেলওয়ের ৯ ট্রেনে থাকছে বাড়তি বগিনৌপথে ঈদযাত্রা: নিরাপত্তা ও যাত্রীসেবায় কতটা প্রস্তুত সদরঘাট? গত ৩০ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের এক বৈঠকে অগ্রিম টিকিট বিক্রির এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিএ
আসন্ন ঈদুল আজহায় ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার (২১ মে)। আজ শুক্রবার (২২ মে) মিলছে ১ জুনের টিকিট। সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল শনিবার (২৩ মে) ২ জুনের টিকিট পাওয়া যাবে, ২৪ মে ৩ জুনের টিকিট এবং ২৫ মে পাওয়া যাবে ৪ জুন ফিরতি যাত্রার টিকিট।
গত ১৩ মে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ওইদিন ২৩ মে যাত্রার টিকিট কেনেন যাত্রীরা। এছাড়া ২৪ মে যাত্রার টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে শেষদিনের যাত্রার অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ১৭ মে।
আরও পড়ুন
ঈদে পশ্চিমাঞ্চল রেলওয়ের ৯ ট্রেনে থাকছে বাড়তি বগি
নৌপথে ঈদযাত্রা: নিরাপত্তা ও যাত্রীসেবায় কতটা প্রস্তুত সদরঘাট?
গত ৩০ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের এক বৈঠকে অগ্রিম টিকিট বিক্রির এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএ
What's Your Reaction?