উখিয়ায় ‘জয় বাংলা’ লেখাকে ঘিরে সংঘর্ষে নারীর মৃত্যু

উখিয়া উপজেলার এক মাদ্রাসার দেয়ালে ‘জয় বাংলা’ লেখা ঘিরে সংঘর্ষের ঘটনায় ছৈয়দা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শনিবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছৈয়দা বেগম ওই এলাকার ছব্বির আহমদের স্ত্রী। স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে টাইপালং মাদ্রাসার দেয়ালে ‘জয় বাংলা’ লেখা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়। এরপর থেকেই এলাকায় উত্তেজনা চলছিল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শনিবার (১৬ মে) দুই পক্ষের মধ্যে আবারও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে ধস্তাধস্তির সময় ছৈয়দা বেগম গুরুতর আহত হন। পরে তাকে উখিয়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তারা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত উখিয়া থানা পুলিশের একটি দল উখিয়া হাসপাতালে অবস্থান করে নিয়ন্ত্রণে কাজ করছে।

উখিয়ায় ‘জয় বাংলা’ লেখাকে ঘিরে সংঘর্ষে নারীর মৃত্যু

উখিয়া উপজেলার এক মাদ্রাসার দেয়ালে ‘জয় বাংলা’ লেখা ঘিরে সংঘর্ষের ঘটনায় ছৈয়দা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছৈয়দা বেগম ওই এলাকার ছব্বির আহমদের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে টাইপালং মাদ্রাসার দেয়ালে ‘জয় বাংলা’ লেখা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়। এরপর থেকেই এলাকায় উত্তেজনা চলছিল।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শনিবার (১৬ মে) দুই পক্ষের মধ্যে আবারও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে ধস্তাধস্তির সময় ছৈয়দা বেগম গুরুতর আহত হন। পরে তাকে উখিয়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তারা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত উখিয়া থানা পুলিশের একটি দল উখিয়া হাসপাতালে অবস্থান করে নিয়ন্ত্রণে কাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow