উখিয়ায় পৃথক স্থান থেকে দুটি বার্মিজ অজগর উদ্ধার, পরে অবমুক্ত

কক্সবাজারের উখিয়ায় পৃথক দুটি স্থান থেকে প্রায় ১০ ফুট লম্বা দুটি বার্মিজ অজগর উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধার শেষে সাপ দুটি তাদের প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হয়েছে। বন বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৭ জুন) রাত ১০টার দিকে উখিয়া রেঞ্জের হলদিয়াপালং বিটের ক্লাসাপাড়া এলাকার একটি বসতঘর থেকে প্রায় ১০ ফুট লম্বা ও আনুমানিক ১৫ কেজি ওজনের একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়। এদিকে বুধবার (০৮ জুলাই) দুপুর ১২টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশন এলাকা থেকে আরও একটি প্রায় ১০ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার করা হয়। সাপটি দেখতে পেয়ে ক্যাম্পের সিআইসি বন বিভাগকে খবর দিলে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে অজগরটি উদ্ধার করেন। উখিয়া রেঞ্জের বিট কর্মকর্তা এমদাদুল হক রনি জানান, উদ্ধার হওয়া দুটি বার্মিজ অজগর সুস্থ অবস্থায় ছিল। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সেগুলোকে বনাঞ্চলের নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।  তিনি বলেন, বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে আতঙ্কিত না হয়ে বন বিভাগকে খবর দিলে নিরাপদে উদ্ধার করা সম্ভব। উদ্ধার ও অবমুক্তকরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা শাহিনুল ইসলাম, বিট কর্মকর্তা এম

উখিয়ায় পৃথক স্থান থেকে দুটি বার্মিজ অজগর উদ্ধার, পরে অবমুক্ত

কক্সবাজারের উখিয়ায় পৃথক দুটি স্থান থেকে প্রায় ১০ ফুট লম্বা দুটি বার্মিজ অজগর উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধার শেষে সাপ দুটি তাদের প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৭ জুন) রাত ১০টার দিকে উখিয়া রেঞ্জের হলদিয়াপালং বিটের ক্লাসাপাড়া এলাকার একটি বসতঘর থেকে প্রায় ১০ ফুট লম্বা ও আনুমানিক ১৫ কেজি ওজনের একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়।

এদিকে বুধবার (০৮ জুলাই) দুপুর ১২টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশন এলাকা থেকে আরও একটি প্রায় ১০ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার করা হয়। সাপটি দেখতে পেয়ে ক্যাম্পের সিআইসি বন বিভাগকে খবর দিলে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে অজগরটি উদ্ধার করেন।

উখিয়া রেঞ্জের বিট কর্মকর্তা এমদাদুল হক রনি জানান, উদ্ধার হওয়া দুটি বার্মিজ অজগর সুস্থ অবস্থায় ছিল। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সেগুলোকে বনাঞ্চলের নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে। 

তিনি বলেন, বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে আতঙ্কিত না হয়ে বন বিভাগকে খবর দিলে নিরাপদে উদ্ধার করা সম্ভব।

উদ্ধার ও অবমুক্তকরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা শাহিনুল ইসলাম, বিট কর্মকর্তা এমদাদুল হক রনিসহ বন বিভাগের অন্য কর্মকর্তা-কর্মচারীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow