উত্তম কুমারকে নিয়ে নাতনির মন্তব্যে বিতর্ক

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন তার নাতনি নবমিতা চট্টোপাধ্যায়। সম্প্রতি একটি পডকাস্টে মহানায়কের গায়ের রং ও ব্যক্তিগত পরিচর্যা নিয়ে করা তার মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। পডকাস্টে নবমিতা দাবি করেন, উত্তম কুমার জন্মগতভাবে ফর্সা ছিলেন না। তার ভাষ্য, অভিনেতার গায়ের রং ছিল অনেক গাঢ় এবং পরে বিভিন্ন ধরনের ক্রিম, চিকিৎসকের পরামর্শ ও অন্যান্য পরিচর্যার মাধ্যমে তিনি নিজের ত্বকের যত্ন নিতেন। এমন মন্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পরই শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। নবমিতার এ বক্তব্য মেনে নিতে পারেননি মহানায়কের অসংখ্য ভক্ত। ভিডিওর মন্তব্যের ঘরে অনেকে তার বক্তব্যকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। কেউ কেউ অভিযোগ করেছেন, আলোচনায় আসতে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি প্রচার পাওয়ার উদ্দেশ্যেই এমন মন্তব্য করা হয়েছে। আরও পড়ুন যার গলায় মালা পরিয়েছিলেন মল্লিকা, কেন হলো না সেই বিয়ে? অনেক সিনেমাপ্রেমীর দাবি, উত্তম কুমারের জনপ্রিয়তা বা ব্যক্তিত্ব কখনোই তার গায়ের রঙের

উত্তম কুমারকে নিয়ে নাতনির মন্তব্যে বিতর্ক

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন তার নাতনি নবমিতা চট্টোপাধ্যায়। সম্প্রতি একটি পডকাস্টে মহানায়কের গায়ের রং ও ব্যক্তিগত পরিচর্যা নিয়ে করা তার মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

পডকাস্টে নবমিতা দাবি করেন, উত্তম কুমার জন্মগতভাবে ফর্সা ছিলেন না। তার ভাষ্য, অভিনেতার গায়ের রং ছিল অনেক গাঢ় এবং পরে বিভিন্ন ধরনের ক্রিম, চিকিৎসকের পরামর্শ ও অন্যান্য পরিচর্যার মাধ্যমে তিনি নিজের ত্বকের যত্ন নিতেন। এমন মন্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পরই শুরু হয় তীব্র প্রতিক্রিয়া।

নবমিতার এ বক্তব্য মেনে নিতে পারেননি মহানায়কের অসংখ্য ভক্ত। ভিডিওর মন্তব্যের ঘরে অনেকে তার বক্তব্যকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। কেউ কেউ অভিযোগ করেছেন, আলোচনায় আসতে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি প্রচার পাওয়ার উদ্দেশ্যেই এমন মন্তব্য করা হয়েছে।

অনেক সিনেমাপ্রেমীর দাবি, উত্তম কুমারের জনপ্রিয়তা বা ব্যক্তিত্ব কখনোই তার গায়ের রঙের ওপর নির্ভর করেনি। অভিনয়, ব্যক্তিত্ব, পর্দায় উপস্থিতি এবং ক্যারিশমাই তাকে বাংলা চলচ্চিত্রের ‘মহানায়ক’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাই তার সম্পর্কে এমন মন্তব্যকে অনেকে অপ্রয়োজনীয় ও বিভ্রান্তিকর বলেও উল্লেখ করেছেন।

এদিকে বিষয়টি নিয়ে এখনও নতুন কোনো ব্যাখ্যা দেননি নবমিতা চট্টোপাধ্যায়। তবে তার মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক ও সমালোচনা অব্যাহত রয়েছে।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow