উপ-নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন হলে কঠোর ব্যবস্থা: ইসি

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনার বিষয়ে কথা বলেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, প্রতীক বরাদ্দের পর কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন বা ফৌজদারি অপরাধ ঘটলে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্কবার্তা দেন। গত সোমবার বগুড়ায় নির্বাচন অফিসের ভেতরে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা এবং জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নিজ দলের দুই নেতার মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। মনোনয়নপত্র জমা দিতে গিয়ে দুই গ্রুপের সংঘর্ষের বিষয়ে কমিশনার বলেন, নির্বাচন পূর্ব সময়ে কোনো বিশৃঙ্খলা হলে তা আচরণবিধির আওতায় পড়বে। বিশেষ করে প্রতীক বরাদ্দের পর থেকে গেজেট নোটিফিকেশন পর্যন্ত সময়ের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে বিদ্যমান নির্বাচনি আইন ও পেনাল কোড অনুযায়ী মামলা হবে। মাঠে নিয়োজিত

উপ-নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন হলে কঠোর ব্যবস্থা: ইসি

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনার বিষয়ে কথা বলেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, প্রতীক বরাদ্দের পর কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন বা ফৌজদারি অপরাধ ঘটলে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্কবার্তা দেন।

গত সোমবার বগুড়ায় নির্বাচন অফিসের ভেতরে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা এবং জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নিজ দলের দুই নেতার মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

মনোনয়নপত্র জমা দিতে গিয়ে দুই গ্রুপের সংঘর্ষের বিষয়ে কমিশনার বলেন, নির্বাচন পূর্ব সময়ে কোনো বিশৃঙ্খলা হলে তা আচরণবিধির আওতায় পড়বে। বিশেষ করে প্রতীক বরাদ্দের পর থেকে গেজেট নোটিফিকেশন পর্যন্ত সময়ের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে বিদ্যমান নির্বাচনি আইন ও পেনাল কোড অনুযায়ী মামলা হবে।

মাঠে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভূমিকা প্রসঙ্গে তিনি জানান, তফসিল ঘোষণার পর যে কোনো অভিযোগ এলে বা সরাসরি কোনো অপরাধ সংঘটিত হলে ম্যাজিস্ট্রেটদের ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ২ মার্চ, মনোনয়নপত্র বাছাই ৫ মার্চ, আপিল দায়ের ৬ থেকে ১০ মার্চ, আপিল নিষ্পত্তি ১১ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ, প্রতীক বরাদ্দ ১৫ মার্চ এবং ভোটগ্রহণ ৯ এপ্রিল (বৃহস্পতিবার)।

এমওএস/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow