এই নিঃসঙ্গ মৈত্রী...
কার সঙ্গে কার মৈত্রী? সন্ধ্যাবেলা চায়ের দোকানে কোলাহলের ছদ্মবেশ গায়ে জড়িয়ে যে বসে থাকে নির্জন হয়ে তার সঙ্গে মৈত্রী? মাঝে মাঝে স্পষ্ট দেখতে পাই, দোকানে বসে শার্টে রুটির গুড়োর মতো লেগে থাকা অসংখ্য শব্দ নখে খুঁটে তুলে ফেলতে দেখি তাকে।
What's Your Reaction?
