এইচএসসি পাসেই আড়ংয়ে চাকরির সুযোগ

এইচএসসি পাসেই জনবল নেবে পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং। প্রতিষ্ঠানটি তাদের সিসিটিভি টেকনিশিয়ান পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। চলবে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে। চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি— প্রতিষ্ঠানের নাম : আড়ং পদের নাম : সিসিটিভি (CCTV) টেকনিশিয়ান পদসংখ্যা : নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান (বিশেষ করে ইলেকট্রিক্যাল/কারিগরি শিক্ষা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে)।  অন্যান্য যোগ্যতা ১. সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২-৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ২. ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/আইটি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা বা কারিগরি সনদ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ৩. সিসিটিভি, এক্সেস কন্ট্রোল, ফায়ার অ্যালার্ম ও অন্যান্য ইলেকট্রনিক সিকিউরিটি সিস্টেম (ডিভিআর/এনভিআর, আইপি)। ৪. ক্যামেরা, ফায়ার প্যানেল সম্প

এইচএসসি পাসেই আড়ংয়ে চাকরির সুযোগ
এইচএসসি পাসেই জনবল নেবে পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং। প্রতিষ্ঠানটি তাদের সিসিটিভি টেকনিশিয়ান পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। চলবে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে। চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি— প্রতিষ্ঠানের নাম : আড়ং পদের নাম : সিসিটিভি (CCTV) টেকনিশিয়ান পদসংখ্যা : নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান (বিশেষ করে ইলেকট্রিক্যাল/কারিগরি শিক্ষা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে)।  অন্যান্য যোগ্যতা ১. সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২-৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ২. ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/আইটি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা বা কারিগরি সনদ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ৩. সিসিটিভি, এক্সেস কন্ট্রোল, ফায়ার অ্যালার্ম ও অন্যান্য ইলেকট্রনিক সিকিউরিটি সিস্টেম (ডিভিআর/এনভিআর, আইপি)। ৪. ক্যামেরা, ফায়ার প্যানেল সম্পর্কে ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা থাকতে হবে। ৫. প্রাথমিক নেটওয়ার্কিং জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ৬. যে কোনো ধরনের প্রযুক্তিগত সমস্যা বা জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে সমাধান করার সক্ষমতা থাকতে হবে। চাকরির ধরন : ফুলটাইম কর্মক্ষেত্র : অফিসে বয়সসীমা : উল্লেখ নেই  কর্মস্থল : ঢাকা বেতন : আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা : প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা এবং অন্যান্য সুযোগ-সুবিধা কোম্পানির নিয়ম অনুযায়ী।  আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময় : ২৯ এপ্রিল ২০২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow