এক বিশ্বকাপে দুই ম্যাচে অতিরিক্ত সময়ে গোল করা পঞ্চম দল আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজের করা গোলের মাধ্যমে নতুন এক ইতিহাস গড়েছে আর্জেন্টিনা। এর আগে কেপ ভার্দের বিপক্ষেও অতিরিক্ত সময়ে গোল করেছিল আলবিসেলেস্তেরা। ফলে বিশ্বকাপের ইতিহাসে একই আসরে দুই ভিন্ন ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করা মাত্র পঞ্চম দল হয়ে গেল আর্জেন্টিনা। বিশ্বকাপে একই টুর্নামেন্টে দুই ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করা দলগুলো: জার্মানি — ১৯৭০ ইংল্যান্ড — ১৯৯০ জার্মানি — ২০১৪ ক্রোয়েশিয়া — ২০১৮ আর্জেন্টিনা — ২০২৬ হুলিয়ান আলভারেজের অতিরিক্ত সময়ের সেই গুরুত্বপূর্ণ গোল শুধু আর্জেন্টিনাকে সেমিফাইনালের পথে এগিয়ে দেয়নি, বিশ্বকাপের ইতিহাসেও যোগ করেছে নতুন একটি বিরল রেকর্ড। এখন দ্বিতীয়বারের মতো টানা বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে শেষ চারের অপেক্ষায় লিওনেল মেসির দল। অতিরিক্ত সময়ে অন্য গোলটি করেছেন লাউতারো মার্তিনেজ। আরআর/আইএন

এক বিশ্বকাপে দুই ম্যাচে অতিরিক্ত সময়ে গোল করা পঞ্চম দল আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজের করা গোলের মাধ্যমে নতুন এক ইতিহাস গড়েছে আর্জেন্টিনা।

এর আগে কেপ ভার্দের বিপক্ষেও অতিরিক্ত সময়ে গোল করেছিল আলবিসেলেস্তেরা। ফলে বিশ্বকাপের ইতিহাসে একই আসরে দুই ভিন্ন ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করা মাত্র পঞ্চম দল হয়ে গেল আর্জেন্টিনা।

বিশ্বকাপে একই টুর্নামেন্টে দুই ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করা দলগুলো:

জার্মানি — ১৯৭০

ইংল্যান্ড — ১৯৯০

জার্মানি — ২০১৪

ক্রোয়েশিয়া — ২০১৮

আর্জেন্টিনা — ২০২৬

হুলিয়ান আলভারেজের অতিরিক্ত সময়ের সেই গুরুত্বপূর্ণ গোল শুধু আর্জেন্টিনাকে সেমিফাইনালের পথে এগিয়ে দেয়নি, বিশ্বকাপের ইতিহাসেও যোগ করেছে নতুন একটি বিরল রেকর্ড। এখন দ্বিতীয়বারের মতো টানা বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে শেষ চারের অপেক্ষায় লিওনেল মেসির দল। অতিরিক্ত সময়ে অন্য গোলটি করেছেন লাউতারো মার্তিনেজ।

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow