একই কায়দায় সড়ক দুর্ঘটনায় তিন দিনে নিহত ৬

ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গাছের চারা বোঝাই একটি ট্রাকের পেছনে মাছভর্তি পিকআপের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) ভোর পাঁচটার দিকে মাওয়া-ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজা সংলগ্ন আতাদী ফ্লাইওভারের উপর এ দুর্ঘটনা ঘটে। এর আগে গত ১৪ মে একই কায়দায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে, ১৬ মে চালক-সহযোগী নিহত হয়েছেন। নিহত চালক শামিম মিয়া (৩০) যশোর কোতোয়ালি থানার চাচড়া গ্রামের বাসিন্দা। এছাড়া নিহত আরেকজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। জানা যায়, যশোর থেকে ঢাকাগামী একটি গাছের চারাবোঝাই মিনি ট্রাকের চাকার বাতাস চলে গেলে চালক ট্রাকটিকে দাঁড় করিয়ে রাখেন। এ সময় পিছন থেকে খুলনা থেকে ঢাকাগামী আরেকটি মাছবোঝাই মিনি ট্রাক (ঢাকা মেট্রো ড-১১-৮৫৫২) দ্রুতগতিতে ধাক্কা দিলে সামনের অংশ ভেঙে ভিতরে ঢুকে পড়ে। তখন ওই পিছনের মাছবোঝাই মিনি ট্রাকের ড্রাইভার শামীম হোসেন চাপে পড়ে ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওই মাছের ট্রাকের অন্যজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, খবর পেয়ে ফায়ারসার্ভ

একই কায়দায় সড়ক দুর্ঘটনায় তিন দিনে নিহত ৬
ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গাছের চারা বোঝাই একটি ট্রাকের পেছনে মাছভর্তি পিকআপের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) ভোর পাঁচটার দিকে মাওয়া-ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজা সংলগ্ন আতাদী ফ্লাইওভারের উপর এ দুর্ঘটনা ঘটে। এর আগে গত ১৪ মে একই কায়দায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে, ১৬ মে চালক-সহযোগী নিহত হয়েছেন। নিহত চালক শামিম মিয়া (৩০) যশোর কোতোয়ালি থানার চাচড়া গ্রামের বাসিন্দা। এছাড়া নিহত আরেকজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। জানা যায়, যশোর থেকে ঢাকাগামী একটি গাছের চারাবোঝাই মিনি ট্রাকের চাকার বাতাস চলে গেলে চালক ট্রাকটিকে দাঁড় করিয়ে রাখেন। এ সময় পিছন থেকে খুলনা থেকে ঢাকাগামী আরেকটি মাছবোঝাই মিনি ট্রাক (ঢাকা মেট্রো ড-১১-৮৫৫২) দ্রুতগতিতে ধাক্কা দিলে সামনের অংশ ভেঙে ভিতরে ঢুকে পড়ে। তখন ওই পিছনের মাছবোঝাই মিনি ট্রাকের ড্রাইভার শামীম হোসেন চাপে পড়ে ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওই মাছের ট্রাকের অন্যজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, খবর পেয়ে ফায়ারসার্ভিস ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ ও আহত দুজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এছাড়া, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ দুটি উদ্ধার করে হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়।  ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক সোহেল খান জানান, নিহতের একজনের পরিচয় পাওয়া গেছে। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। মিনি ট্রাক দুটিকে থানা হেফাজতে রাখা হয়েছে। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow