একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের বাংলাদেশ ব্যাংক ঘেরাও

মুনাফাসহ গচ্ছিত আমানতের সম্পূর্ণ অর্থ দ্রুত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিয়েছেন একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা। বৃহস্পতিবার (০৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। একপর্যায়ে শাপলা চত্বর এলাকায় প্রধান সড়ক অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষোভে অংশ নেওয়া গ্রাহকেরা জানান, ইউনিয়ন ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, স্যোশাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংককে একত্র করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা দীর্ঘদিন ধরে তাদের পাওনা ফেরতের দাবিতে আন্দোলন করছেন। কর্মসূচিতে আন্দোলনকারীরা বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে ‘হেয়ার কাট’ সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনকারীদের অভিযোগ, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরের একটি সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪ ও ২০২৫ সালের আমানতের ওপর মাত্র ৪ শতাংশ হারে মুনাফা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তটি ‘হেয়ার কাট’ নামে পরিচিত। এটি সাধারণ আমানতকারীদের

একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের বাংলাদেশ ব্যাংক ঘেরাও

মুনাফাসহ গচ্ছিত আমানতের সম্পূর্ণ অর্থ দ্রুত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিয়েছেন একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা। বৃহস্পতিবার (০৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। একপর্যায়ে শাপলা চত্বর এলাকায় প্রধান সড়ক অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বিক্ষোভে অংশ নেওয়া গ্রাহকেরা জানান, ইউনিয়ন ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, স্যোশাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংককে একত্র করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা দীর্ঘদিন ধরে তাদের পাওনা ফেরতের দাবিতে আন্দোলন করছেন। কর্মসূচিতে আন্দোলনকারীরা বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে ‘হেয়ার কাট’ সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনকারীদের অভিযোগ, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরের একটি সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪ ও ২০২৫ সালের আমানতের ওপর মাত্র ৪ শতাংশ হারে মুনাফা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তটি ‘হেয়ার কাট’ নামে পরিচিত। এটি সাধারণ আমানতকারীদের জন্য অত্যন্ত অন্যায্য ও অমানবিক বলে দাবি করেন বক্তারা।

বিক্ষোভকারীরা বলেন, অনেক গ্রাহক তাদের সঞ্চিত মূলধন ও মুনাফা তুলতে না পেরে চরম আর্থিক সংকটে পড়েছেন এবং মানবেতর জীবনযাপন করছেন। তাই দ্রুত এই সিদ্ধান্ত বাতিল করে আমানতের পুরো অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি ব্যাংকগুলোর স্বাভাবিক কার্যক্রম চালুর দাবি জানান তারা।

বেলা ১১টায় শুরু হওয়া মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তারা আরও বলেন, শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর মুনাফা কেটে মাত্র ৪ শতাংশ দেওয়ার সিদ্ধান্ত আমানতকারীদের অধিকার ক্ষুণ্ন করেছে। দাবি বাস্তবায়ন না হলে আগামী ১২ মার্চ বাংলাদেশ ব্যাংক ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

বিক্ষোভের কারণে মতিঝিল এলাকায় দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow