এখনো পাকিস্তানে যাননি ইরানের কোনো প্রতিনিধি
এখনো ইরানের কোনো প্রতিনিধি পাকিস্তানে যাননি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইরনা জানিয়েছে, ইরান এখন পর্যন্ত ইসলামাবাদে কোনো প্রতিনিধি দল পাঠায়নি। এ বিষয়ে বিচার-বিশ্লেষণ করছেন দেশটির নেতারা। টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা সংবাদমাধ্যমটির এক বার্তায় বলা হয়, এখন পর্যন্ত ইরান থেকে কোনো প্রতিনিধি দল পাকিস্তানের ইসলামাবাদে যায়নি। কোনো উচ্চ পর্যায়ের, মাঝারি পর্যায়ের কিংবা পূর্ববর্তী বৈঠকের কোনো ফলোআপ দল সেখানে যায়নি। আরও বলা হয়, বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক গণমাধ্যমে ইরানের প্রতিনিধি দলের ইসলামাবাদে রওনা হওয়া, পৌঁছানো বা সম্ভাব্য আগমনের তারিখ সংক্রান্ত যেসব খবর প্রকাশ হয়েছে, সেসব গুজব। এর আগে ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, ‘মঙ্গলবার পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে চুক্তি হবে’। তার পোস্টের পর ইরানের প্রতিনিধি দলের পাকিস্তান আগমন নিয়ে খবর ছড়ায়। এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য ও এমপি মোহাম্মদ রেজা মোহসেনি বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) ইরানের মেহের নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি
এখনো ইরানের কোনো প্রতিনিধি পাকিস্তানে যাননি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইরনা জানিয়েছে, ইরান এখন পর্যন্ত ইসলামাবাদে কোনো প্রতিনিধি দল পাঠায়নি। এ বিষয়ে বিচার-বিশ্লেষণ করছেন দেশটির নেতারা।
টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা সংবাদমাধ্যমটির এক বার্তায় বলা হয়, এখন পর্যন্ত ইরান থেকে কোনো প্রতিনিধি দল পাকিস্তানের ইসলামাবাদে যায়নি। কোনো উচ্চ পর্যায়ের, মাঝারি পর্যায়ের কিংবা পূর্ববর্তী বৈঠকের কোনো ফলোআপ দল সেখানে যায়নি।
আরও বলা হয়, বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক গণমাধ্যমে ইরানের প্রতিনিধি দলের ইসলামাবাদে রওনা হওয়া, পৌঁছানো বা সম্ভাব্য আগমনের তারিখ সংক্রান্ত যেসব খবর প্রকাশ হয়েছে, সেসব গুজব।
এর আগে ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, ‘মঙ্গলবার পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে চুক্তি হবে’। তার পোস্টের পর ইরানের প্রতিনিধি দলের পাকিস্তান আগমন নিয়ে খবর ছড়ায়।
এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য ও এমপি মোহাম্মদ রেজা মোহসেনি বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) ইরানের মেহের নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি যুক্তরাষ্ট্রকে অতিরিক্ত দাবিদার ও অভ্যন্তরীণ স্বার্থে গোপন উদ্দেশ্য সাধনের জন্য অভিযুক্ত করেন।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি, সাম্প্রতিক আগ্রাসন এবং পূর্ববর্তী আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে ইতিহাস; তা বিবেচনা করেই পরবর্তী দফার আলোচনা বন্ধ রয়েছে।
তবে আন্তর্জাতিক তৎপরতা থেমে নেই। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আলোচনার সুযোগটি তেহরানের গ্রহণ করা উচিত।
ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন। ওয়াডেফুল জানান, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইসলামাবাদে সফরে গিয়ে আলোচনায় অংশ নিতে প্রস্তুত রয়েছেন।
তার মতে, ইরানের জনগণের স্বার্থেই এই সুযোগ কাজে লাগানো জরুরি এবং গঠনমূলক সংলাপের মাধ্যমে উত্তেজনা কমানো সম্ভব।
What's Your Reaction?