এনটিআরসিএর নতুন চেয়ারম্যান আব্দুল হাই

সরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রাজা মো. আব্দুল হাই।  সোমবার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রাজা মো. আব্দুল হাইকে বদলিপূর্বক প্রেষণে এনটিআরসিএর চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে।  জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সূত্র : বাসস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow