এবার নারী বিপিএল আয়োজন করবে বিসিবি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের নারী ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি যুগের সূচনা হতে যাচ্ছে। আগামী এপ্রিলেই প্রথমবারের মতো মাঠে গড়াবে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি এই ঐতিহাসিক ঘোষণা দিয়েছে। বিসিবি জানিয়েছে, আগামী ৩ এপ্রিল থেকে শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে দেশের প্রথম নারী বিপিএল। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টটি নারী ক্রিকেটারদের পেশাদারিত্ব এবং মানোন্নয়নে মাইলফলক হয়ে থাকবে বলে আশা করছে বোর্ড। প্রথমবারের এই আয়োজনে অংশ নেবে তিনটি ফ্র্যাঞ্চাইজি দল। যদিও দলগুলোর নাম এখনও চূড়ান্ত হয়নি। টুর্নামেন্ট শুরুর আগে একটি প্লেয়ার্স ড্রাফট বা খেলোয়াড় নিলামের আয়োজন করা হবে, যেখান থেকে দেশি ক্রিকেটারদের বেছে নেবে দলগুলো। তবে বিসিবি জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে সরাসরি চুক্তির মাধ্যমে নিজেদের পছন্দমতো বিদেশি ক্রিকেটার স্কোয়াডে ভেড়াতে পারবে। নারী বিপিএলের এই আসর সফলভাবে আয়োজনের জন্য একটি শক্তিশালী গভর্নিং কাউন্সিল গঠন করা হয়েছে। বিসিবি পরিচালক ও নারী ক্রিকেট বিভাগের প্রধান রুবাবা দৌলাকে এই কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার নেতৃত্বা

এবার নারী বিপিএল আয়োজন করবে বিসিবি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের নারী ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি যুগের সূচনা হতে যাচ্ছে। আগামী এপ্রিলেই প্রথমবারের মতো মাঠে গড়াবে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি এই ঐতিহাসিক ঘোষণা দিয়েছে।

বিসিবি জানিয়েছে, আগামী ৩ এপ্রিল থেকে শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে দেশের প্রথম নারী বিপিএল। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টটি নারী ক্রিকেটারদের পেশাদারিত্ব এবং মানোন্নয়নে মাইলফলক হয়ে থাকবে বলে আশা করছে বোর্ড।

প্রথমবারের এই আয়োজনে অংশ নেবে তিনটি ফ্র্যাঞ্চাইজি দল। যদিও দলগুলোর নাম এখনও চূড়ান্ত হয়নি। টুর্নামেন্ট শুরুর আগে একটি প্লেয়ার্স ড্রাফট বা খেলোয়াড় নিলামের আয়োজন করা হবে, যেখান থেকে দেশি ক্রিকেটারদের বেছে নেবে দলগুলো। তবে বিসিবি জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে সরাসরি চুক্তির মাধ্যমে নিজেদের পছন্দমতো বিদেশি ক্রিকেটার স্কোয়াডে ভেড়াতে পারবে।

নারী বিপিএলের এই আসর সফলভাবে আয়োজনের জন্য একটি শক্তিশালী গভর্নিং কাউন্সিল গঠন করা হয়েছে। বিসিবি পরিচালক ও নারী ক্রিকেট বিভাগের প্রধান রুবাবা দৌলাকে এই কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার নেতৃত্বাধীন এই বিশেষ কমিটিই টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনার কাজ তদারকি করবে।

বিসিবির প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি, ভেন্যু, স্পনসর এবং ব্রডকাস্ট পার্টনারদের নাম পর্যায়ক্রমে ঘোষণা করা হবে। ফ্র্যাঞ্চাইজি স্বত্ব কার হাতে যাচ্ছে এবং ড্রাফটের নিয়মাবলী কেমন হবে, তা নিয়েও ক্রিকেটপ্রেমীদের মধ্যে এরই মধ্যে কৌতূহল শুরু হয়েছে।

এসকেডি/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow