এবার হরমুজ প্রণালিতে ২ জাহাজ জব্দ করল আইআরজিসি

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা হরমুজ প্রণালিতে দুটি জাহাজ জব্দ করেছে এবং সেগুলোকে ইরানের উপকূলে নিয়ে গেছে। খবর আল জাজিরার।  বুধবার আইআরজিসি নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এই গুরুত্বপূর্ণ জলপথে শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করা ইরানের জন্য একটি লাল রেখা হিসেবে বিবেচিত হবে। তারা আরও জানায়, যে কোনো ধরনের অস্থিরতা বা নিরাপত্তা হুমকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে জানা যায়, একটি জাহাজ ইরানের উপকূলের কাছে গুলির শিকার হয়, আরেকটি জাহাজ ওমান উপকূলের কাছে হামলার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটে উত্তেজনা বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হরমুজ প্রণালিতে নতুন করে যে কোনো ধরনের অস্থিতিশীলতা আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow