‘এবারের ভ্যালেন্টাইন আনায়া’—মেয়ের ছবি শেয়ার করলেন অপূর্ব

বিশ্ব ভালোবাসা দিবসে ভক্তদের দারুণ এক উপহার দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বিশেষ এই দিনে তিনি প্রকাশ্যে আনলেন তার সদ্যজাত কন্যাসন্তান ‘আনায়া’র ছবি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মেয়ের সঙ্গে একাধিক ছবি শেয়ার করে অপূর্ব জানিয়েছেন, এবারের ভালোবাসা দিবসে তার সবটুকু মনোযোগ ও ভালোবাসা ঘিরে রয়েছে ছোট্ট আনায়া। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অপূর্ব লেখেন, “এ বছর আমাদের ভ্যালেন্টাইন আমাদের ছোট্ট রাজকন্যা আনায়া, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। প্রকাশিত ছবিতে দেখা যায়, অপূর্বর কোলে পরম নিশ্চিন্তে তাকিয়ে আছে ফুটফুটে আনায়া। আরেকটি ফ্রেমে স্ত্রী ও সন্তানসহ ফ্রেমে বন্দি হয়েছেন অভিনেতা। সেখানে আনায়ার মাথায় শোভা পাচ্ছে সাদা ফুলের মুকুট। প্রিয় অভিনেতার মেয়ের ছবি দেখে আপ্লুত ভক্ত-অনুরাগীরা। কমেন্ট বক্সে ভেসে আসছে ভালোবাসার বার্তা ও দোয়া। একজন ভক্ত লিখেছেন, “বাবার মেয়ে বাবার মতন হয়েছে, অনেক সুইট।” আরেকজন লিখেছেন, “পিতৃমুখী মেয়ে। দীর্ঘজীবী হও মা।” আনায়ার সৌন্দর্য মুগ্ধ করেছে অনেককে। এক নেটিজেন মন্তব্য করেছেন, “মাশাআল্লাহ! চাঁদের মতো মেয়ে।” কেউবা লিখেছেন, “আহা চিলেকোঠা থেকে

‘এবারের ভ্যালেন্টাইন আনায়া’—মেয়ের ছবি শেয়ার করলেন অপূর্ব

বিশ্ব ভালোবাসা দিবসে ভক্তদের দারুণ এক উপহার দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বিশেষ এই দিনে তিনি প্রকাশ্যে আনলেন তার সদ্যজাত কন্যাসন্তান ‘আনায়া’র ছবি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মেয়ের সঙ্গে একাধিক ছবি শেয়ার করে অপূর্ব জানিয়েছেন, এবারের ভালোবাসা দিবসে তার সবটুকু মনোযোগ ও ভালোবাসা ঘিরে রয়েছে ছোট্ট আনায়া।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অপূর্ব লেখেন, “এ বছর আমাদের ভ্যালেন্টাইন আমাদের ছোট্ট রাজকন্যা আনায়া, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন।

প্রকাশিত ছবিতে দেখা যায়, অপূর্বর কোলে পরম নিশ্চিন্তে তাকিয়ে আছে ফুটফুটে আনায়া। আরেকটি ফ্রেমে স্ত্রী ও সন্তানসহ ফ্রেমে বন্দি হয়েছেন অভিনেতা। সেখানে আনায়ার মাথায় শোভা পাচ্ছে সাদা ফুলের মুকুট।

প্রিয় অভিনেতার মেয়ের ছবি দেখে আপ্লুত ভক্ত-অনুরাগীরা। কমেন্ট বক্সে ভেসে আসছে ভালোবাসার বার্তা ও দোয়া। একজন ভক্ত লিখেছেন, “বাবার মেয়ে বাবার মতন হয়েছে, অনেক সুইট।” আরেকজন লিখেছেন, “পিতৃমুখী মেয়ে। দীর্ঘজীবী হও মা।”

আনায়ার সৌন্দর্য মুগ্ধ করেছে অনেককে। এক নেটিজেন মন্তব্য করেছেন, “মাশাআল্লাহ! চাঁদের মতো মেয়ে।” কেউবা লিখেছেন, “আহা চিলেকোঠা থেকে অট্টালিকা, সব সব সুন্দর। অনেক অনেক আদর ও ভালোবাসা ছোট্ট সোনা মাকে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow