এমন গোলও কেউ মিস করে!

ভ্যাঙ্কুভারে শুক্রবার ভোরে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। তবে ম্যাচের একটি দৃশ্য নেতিবাচক কারণেই স্মরণীয় হয়ে থাকবে—ফাবিয়ান রিডারের অবিশ্বাস্য গোল মিস, যা দেখে বিস্মিত হয়ে পড়েন ফুটবলপ্রেমীরা। সুইস মিডফিল্ডার ফাবিয়ান রিডার ছয় গজের বক্সের ভেতরে একটি নিখুঁত ক্রস পেয়েছিলেন। সামনে কার্যত কেউই ছিলেন না, তবুও সহজ সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হয়ে তিনি বলটি সরাসরি আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের হাতেই ফিরিয়ে দেন। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে এই গোল মিস নিয়ে অসংখ্য প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে। অনেকেই মজা করে সুইজারল্যান্ডকে \'অবিশ্বাস্য ফুটবল ক্লাব\' বলে মন্তব্য করেন। তবে ভাগ্য সুইজারল্যান্ডের পক্ষেই ছিল। এই গোল মিসের কোনো নেতিবাচক প্রভাব ম্যাচের ফলাফলে পড়েনি এবং শেষ পর্যন্ত তারা ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। এই জয়ের ফলে সুইজারল্যান্ড বিশ্বকাপের শেষ ষোলোতে উঠেছে। এখন তারা অপেক্ষা করছে কলম্বিয়া ও ঘানার মধ্যকার ম্যাচের বিজয়ীর জন্য। আর শেষ ষোলোর ম্যাচটি আগামী মঙ্গলবার ভ্যাঙ্কুভারেই অনুষ্ঠিত হবে। আরআর/এসকেডি/জেআইএম

এমন গোলও কেউ মিস করে!

ভ্যাঙ্কুভারে শুক্রবার ভোরে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। তবে ম্যাচের একটি দৃশ্য নেতিবাচক কারণেই স্মরণীয় হয়ে থাকবে—ফাবিয়ান রিডারের অবিশ্বাস্য গোল মিস, যা দেখে বিস্মিত হয়ে পড়েন ফুটবলপ্রেমীরা।

সুইস মিডফিল্ডার ফাবিয়ান রিডার ছয় গজের বক্সের ভেতরে একটি নিখুঁত ক্রস পেয়েছিলেন। সামনে কার্যত কেউই ছিলেন না, তবুও সহজ সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হয়ে তিনি বলটি সরাসরি আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের হাতেই ফিরিয়ে দেন।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে এই গোল মিস নিয়ে অসংখ্য প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে। অনেকেই মজা করে সুইজারল্যান্ডকে 'অবিশ্বাস্য ফুটবল ক্লাব' বলে মন্তব্য করেন।

তবে ভাগ্য সুইজারল্যান্ডের পক্ষেই ছিল। এই গোল মিসের কোনো নেতিবাচক প্রভাব ম্যাচের ফলাফলে পড়েনি এবং শেষ পর্যন্ত তারা ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

এই জয়ের ফলে সুইজারল্যান্ড বিশ্বকাপের শেষ ষোলোতে উঠেছে। এখন তারা অপেক্ষা করছে কলম্বিয়া ও ঘানার মধ্যকার ম্যাচের বিজয়ীর জন্য। আর শেষ ষোলোর ম্যাচটি আগামী মঙ্গলবার ভ্যাঙ্কুভারেই অনুষ্ঠিত হবে।

আরআর/এসকেডি/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow