এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে: কাজির ফাঁস হওয়া অডিও কথোপকথনে যা জানা গেল

জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিয়ে নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এবার বিয়ে নিবন্ধনকারী কাজির একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কাবিননামার তারিখ ও স্বাক্ষরের সময় নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। ভিডিও ভাইরালের পর গাজী নজরুল ইসলাম দাবি করেন, গত ১৭ জুন পারিবারিকভাবে এবং প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের সম্মতিতে তিনি মরিয়ম খাতুনকে বিয়ে করেছেন। পরে প্রথম স্ত্রী, মরিয়ম খাতুন এবং মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ পৃথক ভিডিও বার্তায়ও ওই বিয়ের দাবি সমর্থন করেন। তবে এরই মধ্যে মঙ্গলবার (২১ জুলাই) এমপির বিয়ে এবং কাবিননামা নিয়ে আলোচনা চলাকালে বিয়ে নিবন্ধনকারী কাজি বাকী বিল্লাহর একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই অডিওতে তিনি বিয়ে নিবন্ধনের বিষয়ে কিছু তথ্য তুলে ধরেন, যা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। আরও পড়ুন ওই নারী এমপি নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’: ভিডিও বার্তায় প্রথম স্ত্রী অডিওতে কাজি বাকী বিল্লাহকে বলতে শোনা যায়, ‘কনের বাবা মো. মাসুম বিল্লাহ ফোনে প্রয়োজনীয় সম্মতি দেন। পরে মঙ্গলবার (২১ জুলাই) সকালে মরিয়ম খাতুন ও তার অভিভা

এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে: কাজির ফাঁস হওয়া অডিও কথোপকথনে যা জানা গেল

জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিয়ে নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এবার বিয়ে নিবন্ধনকারী কাজির একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কাবিননামার তারিখ ও স্বাক্ষরের সময় নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা।

ভিডিও ভাইরালের পর গাজী নজরুল ইসলাম দাবি করেন, গত ১৭ জুন পারিবারিকভাবে এবং প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের সম্মতিতে তিনি মরিয়ম খাতুনকে বিয়ে করেছেন। পরে প্রথম স্ত্রী, মরিয়ম খাতুন এবং মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ পৃথক ভিডিও বার্তায়ও ওই বিয়ের দাবি সমর্থন করেন।

তবে এরই মধ্যে মঙ্গলবার (২১ জুলাই) এমপির বিয়ে এবং কাবিননামা নিয়ে আলোচনা চলাকালে বিয়ে নিবন্ধনকারী কাজি বাকী বিল্লাহর একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই অডিওতে তিনি বিয়ে নিবন্ধনের বিষয়ে কিছু তথ্য তুলে ধরেন, যা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

অডিওতে কাজি বাকী বিল্লাহকে বলতে শোনা যায়, ‘কনের বাবা মো. মাসুম বিল্লাহ ফোনে প্রয়োজনীয় সম্মতি দেন। পরে মঙ্গলবার (২১ জুলাই) সকালে মরিয়ম খাতুন ও তার অভিভাবক এসে কাবিননামায় স্বাক্ষর করেন।’

অর্থাৎ কাবিননামায় বিয়ের তারিখ ১৭ জুলাই উল্লেখ থাকলেও কনের স্বাক্ষর নেওয়া হয়েছে ২১ জুলাই।

কনের নাম ও জন্মতারিখের বিষয়ে জানতে চাইলে কাজি অডিওতে বলেন, ‘প্রয়োজনীয় তথ্য তাকে ফোনে জানানো হয়েছিল এবং সেই তথ্য অনুযায়ী কাবিননামা প্রস্তুত করা হয়। তার দাবি, বিয়ের সময় কনের বয়স ছিল ১৮ বছর ৩ মাস।’

এর আগে ভাইরাল ভিডিও প্রসঙ্গে গাজী নজরুল ইসলাম দাবি করেছিলেন, ১৩ জুলাই প্রথম স্ত্রী, মরিয়ম খাতুন এবং মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহকে সঙ্গে নিয়ে তিনি রাজধানীর মগবাজারে তার ব্যবসায়িক কার্যালয়ে যান। সেখানে তাদের জিম্মি করে অর্থ আদায় করা হয় এবং গোপনে ধারণ করা ব্যক্তিগত ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। তবে পরবর্তীতে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে ঘটনাস্থল, কথোপকথন এবং ঘটনার বর্ণনায় ভিন্নতা দেখা যায়।

এদিকে কাজির অডিও ক্লিপ প্রকাশের পর বিয়ের তারিখ, কাবিননামা প্রস্তুত এবং স্বাক্ষর গ্রহণের সময় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে ভাইরাল হওয়া অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আহসানুর রহমান/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow