এলপিজি নিয়ে এলো দুই জাহাজ, পথে আরও একটি
ভারত ও মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। পাশাপাশি এলপিজি ও এলএনজি নিয়ে বিভিন্ন দেশ থেকে আরও কমপক্ষে চারটি জাহাজ আসার কথা রয়েছে। সৈয়দ রেফায়েত হামিম রবিবার বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (১১ এপ্রিল) রাতে মালয়েশিয়া থেকে এলপিজিবাহী ডিএল লিলি এবং ভারত থেকে গ্যাস ক্যারেজ নামে দুটি জাহাজ বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়। জাহাজ দুটি বর্তমানে চার্লি ও ব্রাভো পয়েন্টে অবস্থান করছে। তিনি আরও জানান, রোববার (১২ এপ্রিল) যুক্তরাষ্ট্র থেকে এলএনজি নিয়ে কংটং নামে একটি জাহাজ আসার কথা রয়েছে। আগামীকাল মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে পল নামে আরেকটি জাহাজ পৌঁছাবে। এ ছাড়া ১৫ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে এলএনজি নিয়ে মারান গ্যাস হাইড্রা এবং ১৮ এপ্রিল লবিটো নামের আরও একটি এলএনজিবাহী জাহাজ দেশে পৌঁছাবে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় সরকার বিভিন্ন দেশ থেকে তেল ও গ্যাস আমদানি অব্যাহত রেখেছে।
ভারত ও মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। পাশাপাশি এলপিজি ও এলএনজি নিয়ে বিভিন্ন দেশ থেকে আরও কমপক্ষে চারটি জাহাজ আসার কথা রয়েছে।
সৈয়দ রেফায়েত হামিম রবিবার বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (১১ এপ্রিল) রাতে মালয়েশিয়া থেকে এলপিজিবাহী ডিএল লিলি এবং ভারত থেকে গ্যাস ক্যারেজ নামে দুটি জাহাজ বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়। জাহাজ দুটি বর্তমানে চার্লি ও ব্রাভো পয়েন্টে অবস্থান করছে।
তিনি আরও জানান, রোববার (১২ এপ্রিল) যুক্তরাষ্ট্র থেকে এলএনজি নিয়ে কংটং নামে একটি জাহাজ আসার কথা রয়েছে। আগামীকাল মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে পল নামে আরেকটি জাহাজ পৌঁছাবে।
এ ছাড়া ১৫ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে এলএনজি নিয়ে মারান গ্যাস হাইড্রা এবং ১৮ এপ্রিল লবিটো নামের আরও একটি এলএনজিবাহী জাহাজ দেশে পৌঁছাবে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় সরকার বিভিন্ন দেশ থেকে তেল ও গ্যাস আমদানি অব্যাহত রেখেছে।
What's Your Reaction?