এসবিএসপি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ কবি-লেখক

বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য সোনার বাংলা সাহিত্য পরিষদ আয়োজিত ‘এসবিএসপি সাহিত্য পুরস্কার ২০২৫’ পাচ্ছেন ১০ কবি-লেখক। গত ১ মে এসবিএসপির সভাপতি আহমেদ সৈয়দ শাহনুর পুরস্কারপ্রাপ্ত লেখকদের নাম ঘোষণা করেন। আয়োজকরা জানান, সাহিত্যচর্চায় বিশেষ অবদান রাখায় পুরস্কারপ্রাপ্তরা হলেন—কবিতায় মতিন বৈরাগী, দুখু বাঙাল, মজিদ মাহমুদ, শিশুসাহিত্যে হাসনাত আমজাদ এবং কথাসাহিত্যে সমীর আহমেদ। একই সঙ্গে পুরস্কারপ্রাপ্তরা হলেন—কথাসাহিত্যে রেজুয়ান আহম্মেদ, এ কে এম সুলতান মাহামুদ, শাহানাজ ইয়াসমিন, নুসরাত সুলতানা, কবিতায় ড. হাফিজ রহমান। আরও পড়ুনদ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী পুরস্কার ও সম্মাননা পেলেন যারা  সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) জানায়, শিগগির একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কবি-লেখকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) গত ৯ বছর ধরে বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কবি-লেখকদের পুরস্কৃত করে আসছে। প্রতি বছর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুরস্কার দেওয়া হয়। এসইউ

এসবিএসপি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ কবি-লেখক

বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য সোনার বাংলা সাহিত্য পরিষদ আয়োজিত ‘এসবিএসপি সাহিত্য পুরস্কার ২০২৫’ পাচ্ছেন ১০ কবি-লেখক। গত ১ মে এসবিএসপির সভাপতি আহমেদ সৈয়দ শাহনুর পুরস্কারপ্রাপ্ত লেখকদের নাম ঘোষণা করেন।

আয়োজকরা জানান, সাহিত্যচর্চায় বিশেষ অবদান রাখায় পুরস্কারপ্রাপ্তরা হলেন—কবিতায় মতিন বৈরাগী, দুখু বাঙাল, মজিদ মাহমুদ, শিশুসাহিত্যে হাসনাত আমজাদ এবং কথাসাহিত্যে সমীর আহমেদ।

একই সঙ্গে পুরস্কারপ্রাপ্তরা হলেন—কথাসাহিত্যে রেজুয়ান আহম্মেদ, এ কে এম সুলতান মাহামুদ, শাহানাজ ইয়াসমিন, নুসরাত সুলতানা, কবিতায় ড. হাফিজ রহমান।

সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) জানায়, শিগগির একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কবি-লেখকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) গত ৯ বছর ধরে বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কবি-লেখকদের পুরস্কৃত করে আসছে। প্রতি বছর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুরস্কার দেওয়া হয়।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow