কঠিন শাস্তি পেলেন পাকিস্তানি ক্রিকেটার
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজকে ঘিরে করা বিতর্কিত পোস্টের জেরে দেশটির জাতীয় দলের পেসার নাসিম শাহকে ২ কোটি রুপি (২০ মিলিয়ন) জরিমানা করেছে। খবর জিও সুপারের। আজ সোমবার (৩০ মার্চ) এক বিবৃতিতে পিসিবি জানায়, তিন সদস্যের শৃঙ্খলা কমিটির শুনানির পর নাসিম শাহকে তার কেন্দ্রীয় চুক্তির বিভিন্ন ধারা এবং সোশ্যাল মিডিয়া নীতিমালা ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। বোর্ডের ভাষ্য অনুযায়ী, ২৭ মার্চ ২০২৬ তারিখে নাসিমকে শোকজ নোটিশ পাঠানো হয় এবং তার জবাব পাওয়ার পর ৩০ মার্চ ব্যক্তিগত শুনানি অনুষ্ঠিত হয়। বিবৃতিতে বলা হয়, ‘নাসিম শাহ নিঃশর্ত ক্ষমা চাইলেও তিনি কেন্দ্রীয় চুক্তির একাধিক ধারা লঙ্ঘন করেছেন। তাই তার ওপর ২ কোটি রুপি জরিমানা আরোপ করা হয়েছে।’ এছাড়া, নাসিমের সোশ্যাল মিডিয়া উপদেষ্টাকে বরখাস্ত করা হয়েছে এবং পিসিবি তাকে ভবিষ্যতে বোর্ডের আওতাধীন কোনো খেলোয়াড়ের সঙ্গে কাজ করার ক্ষেত্রেও নিষিদ্ধ করেছে। ঘটনার সূত্রপাত হয় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ। অনুষ্ঠান
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজকে ঘিরে করা বিতর্কিত পোস্টের জেরে দেশটির জাতীয় দলের পেসার নাসিম শাহকে ২ কোটি রুপি (২০ মিলিয়ন) জরিমানা করেছে। খবর জিও সুপারের। আজ সোমবার (৩০ মার্চ) এক বিবৃতিতে পিসিবি জানায়, তিন সদস্যের শৃঙ্খলা কমিটির শুনানির পর নাসিম শাহকে তার কেন্দ্রীয় চুক্তির বিভিন্ন ধারা এবং সোশ্যাল মিডিয়া নীতিমালা ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।
বোর্ডের ভাষ্য অনুযায়ী, ২৭ মার্চ ২০২৬ তারিখে নাসিমকে শোকজ নোটিশ পাঠানো হয় এবং তার জবাব পাওয়ার পর ৩০ মার্চ ব্যক্তিগত শুনানি অনুষ্ঠিত হয়।
বিবৃতিতে বলা হয়, ‘নাসিম শাহ নিঃশর্ত ক্ষমা চাইলেও তিনি কেন্দ্রীয় চুক্তির একাধিক ধারা লঙ্ঘন করেছেন। তাই তার ওপর ২ কোটি রুপি জরিমানা আরোপ করা হয়েছে।’
এছাড়া, নাসিমের সোশ্যাল মিডিয়া উপদেষ্টাকে বরখাস্ত করা হয়েছে এবং পিসিবি তাকে ভবিষ্যতে বোর্ডের আওতাধীন কোনো খেলোয়াড়ের সঙ্গে কাজ করার ক্ষেত্রেও নিষিদ্ধ করেছে।
ঘটনার সূত্রপাত হয় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ। অনুষ্ঠানে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি তাকে স্বাগত জানান এবং ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি অংশগ্রহণকারী দলগুলোর জন্য শুভকামনাও জানান।
এর কিছুক্ষণ পর নাসিম শাহর ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে পিসিবির একটি পোস্ট শেয়ার করে লেখা হয়: ‘লর্ডসে কেন তাকে রানির মর্যাদা দেয়া হচ্ছে?’
পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং ক্রিকেট ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। তবে পরে নাসিম শাহ দাবি করেন, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং পোস্টটি তার ব্যক্তিগত মন্তব্য নয়।
What's Your Reaction?