কমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা দুই জন নিহত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারী) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, মাইক্রোবাস চালক মো. শাহিন (৪০) ও যাত্রী ইব্রাহিম হোসেন (১৫)। তারা দুই জনই কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দা। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, সোমবার ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় দ্রুতগতিতে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্য অজ্ঞাত একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় শহিন ও ইব্রাহিম ঘটনাস্থলেই মারা যান। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দাউদকান্দি উপজেলা স্টেশনের ইন্সপেক্টর এরশার হোসাইন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মৃতদেরগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা দুই জন নিহত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারী) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, মাইক্রোবাস চালক মো. শাহিন (৪০) ও যাত্রী ইব্রাহিম হোসেন (১৫)। তারা দুই জনই কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দা। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, সোমবার ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় দ্রুতগতিতে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্য অজ্ঞাত একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় শহিন ও ইব্রাহিম ঘটনাস্থলেই মারা যান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দাউদকান্দি উপজেলা স্টেশনের ইন্সপেক্টর এরশার হোসাইন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মৃতদেরগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow