কলকাতায় নতুন সরকার, হঠাৎ কেন এলেন আমির খান

কলকাতায় নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণকে ঘিরে যখন শহরজুড়ে চলছে চূড়ান্ত ব্যস্ততা ঠিক সেই সময়েই হঠাৎ করেই শহরে এসে পৌঁছেছেন বলিউড অভিনেতা ও প্রযোজক আমির খান। শনিবার (৮ মে) দুপুরে কলকাতা বিমানবন্দরে তাকে দেখা যায় বলে জানা গেছে। তার এই আকস্মিক আগমন ঘিরে ইতোমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে বিনোদন ও রাজনৈতিক মহলে। গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্তের আগের দিন আমির খানের কলকাতায় উপস্থিতি প্রথমে অনেককে ভাবিয়ে তোলে। তিনি কি বিশেষ অতিথি হিসেবে শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত? যদিও পরে সেই সম্ভাবনা নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এর পর থেকেই শুরু হয়েছে নতুন গুঞ্জন। অনেকের ধারণা, তিনি হয়তো কোনো চলচ্চিত্র প্রকল্প বা সংগীত রেকর্ডিংয়ের কাজে শহরে এসেছেন। বিশেষ করে তার আগামী ছবি ‘ফোর ইডিয়টস’ ঘিরে আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, ছবিটির সংগীত বা রেকর্ডিংয়ের কাজে তিনি কলকাতা কিংবা পশ্চিমবঙ্গের অন্য কোনো স্থানে যাচ্ছেন। এর আগেও আমির খানকে একাধিকবার কলকাতা ও মুর্শিদাবাদে দেখা গেছে। তার ছেলে জুনাইদ খানের একটি প্রজেক্টের গান রেকর্ডিংয়ের সময়ও তিনি শহরে এসেছিলেন এবং গিয়েছিলেন সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের বাড়িতে। সেই অভিজ্ঞতার

কলকাতায় নতুন সরকার, হঠাৎ কেন এলেন আমির খান

কলকাতায় নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণকে ঘিরে যখন শহরজুড়ে চলছে চূড়ান্ত ব্যস্ততা ঠিক সেই সময়েই হঠাৎ করেই শহরে এসে পৌঁছেছেন বলিউড অভিনেতা ও প্রযোজক আমির খান। শনিবার (৮ মে) দুপুরে কলকাতা বিমানবন্দরে তাকে দেখা যায় বলে জানা গেছে। তার এই আকস্মিক আগমন ঘিরে ইতোমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে বিনোদন ও রাজনৈতিক মহলে।

গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্তের আগের দিন আমির খানের কলকাতায় উপস্থিতি প্রথমে অনেককে ভাবিয়ে তোলে। তিনি কি বিশেষ অতিথি হিসেবে শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত? যদিও পরে সেই সম্ভাবনা নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে এর পর থেকেই শুরু হয়েছে নতুন গুঞ্জন। অনেকের ধারণা, তিনি হয়তো কোনো চলচ্চিত্র প্রকল্প বা সংগীত রেকর্ডিংয়ের কাজে শহরে এসেছেন। বিশেষ করে তার আগামী ছবি ‘ফোর ইডিয়টস’ ঘিরে আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, ছবিটির সংগীত বা রেকর্ডিংয়ের কাজে তিনি কলকাতা কিংবা পশ্চিমবঙ্গের অন্য কোনো স্থানে যাচ্ছেন।

এর আগেও আমির খানকে একাধিকবার কলকাতা ও মুর্শিদাবাদে দেখা গেছে। তার ছেলে জুনাইদ খানের একটি প্রজেক্টের গান রেকর্ডিংয়ের সময়ও তিনি শহরে এসেছিলেন এবং গিয়েছিলেন সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের বাড়িতে। সেই অভিজ্ঞতার কারণে এবারও তাঁর সফর ঘিরে কৌতূহল আরও বেড়েছে।

তবে এবার তিনি একাই কলকাতায় এসেছেন, সঙ্গে বড় কোনো নিরাপত্তা বা প্রচারদল দেখা যায়নি। ফলে তার সফরের প্রকৃত উদ্দেশ্য এখনো পুরোপুরি পরিষ্কার নয়।

সব মিলিয়ে নতুন সরকারের শপথের প্রস্তুতির মধ্যেই আমির খানের এই আগমন শহরে বাড়িয়েছে বাড়তি রহস্য ও কৌতূহল।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow