কলকাতায় বিক্ষোভ, অ্যাকশনে পুলিশ
কলকাতার পার্ক স্ট্রিট এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ফ্ল্যাগ মার্চ করেছে কলকাতা পুলিশ। রোববার বিক্ষোভ সহিংস রূপ নিলে অন্তত তিন পুলিশ সদস্য আহত হন। পুলিশ জানায়, পার্ক সার্কাস এলাকায় একটি অবৈধ জমায়েত সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তা সরিয়ে দিতে এগিয়ে যায়। এ সময় বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন এবং কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। খবর এএনআই নিউজের। কলকাতা পুলিশের অতিরিক্ত সহকারী পুলিশ কমিশনার অশেষ বিশ্বাস বলেন, ‘কিছু মানুষ রাস্তা অবরোধের চেষ্টা করেছিল। এটি ছিল অবৈধ সমাবেশ। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে পাথর নিক্ষেপ করা হয়। আমাদের তিন সহকর্মী আহত হয়েছেন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ একটি উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এই বিক্ষোভ শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং নিরাপত্তা জোরদারে ফ্ল্যাগ মার্চ পরিচালনা করা হয়।
কলকাতার পার্ক স্ট্রিট এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ফ্ল্যাগ মার্চ করেছে কলকাতা পুলিশ। রোববার বিক্ষোভ সহিংস রূপ নিলে অন্তত তিন পুলিশ সদস্য আহত হন।
পুলিশ জানায়, পার্ক সার্কাস এলাকায় একটি অবৈধ জমায়েত সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তা সরিয়ে দিতে এগিয়ে যায়। এ সময় বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন এবং কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। খবর এএনআই নিউজের।
কলকাতা পুলিশের অতিরিক্ত সহকারী পুলিশ কমিশনার অশেষ বিশ্বাস বলেন, ‘কিছু মানুষ রাস্তা অবরোধের চেষ্টা করেছিল। এটি ছিল অবৈধ সমাবেশ। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে পাথর নিক্ষেপ করা হয়। আমাদের তিন সহকর্মী আহত হয়েছেন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
একটি উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এই বিক্ষোভ শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং নিরাপত্তা জোরদারে ফ্ল্যাগ মার্চ পরিচালনা করা হয়।
What's Your Reaction?