কলম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণ : ৯ শ্রমিক নিহত
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন শ্রমিক নিহত হয়েছেন। দেশটির খনি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার (৫ মে) সংবাদমাধ্যম ডয়চে ভেলে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দেশটির মধ্যাঞ্চলের সুতাতাউসা শহরের ‘লা সিসকুদা’ খনিতে এ দুর্ঘটনা ঘটে। এটি রাজধানী বোগোতা থেকে প্রায় ৭২ কিলোমিটার উত্তরে অবস্থিত। দুর্ঘটনার সময় খনির ভেতরে মোট ১৫ জন শ্রমিক ছিলেন। তাদের মধ্যে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশটির জাতীয় মাইনিং এজেন্সি (এএনএম) জানিয়েছে, খনির ভেতরে গ্যাস জমে যাওয়ায় হয়ত বিস্ফোরণ ঘটেছে। সংস্থাটি জানায়, গত ৯ এপ্রিল পরিদর্শনের সময় সেখানে মিথেনসহ বিপজ্জনক গ্যাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছিল এবং নিরাপত্তা জোরদারের পরামর্শ দেওয়া হয়েছিল। এ ঘটনায় খনির পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘কার্বনেরা লস পিনোস’ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এদিকে, এখনো উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। রাজ্যের গভর্নর হোর্হে এমিলিও রেই খনির প্রবেশমুখে অ্যাম্বুলেন্স মোতায়েন ও উদ্ধার তৎপরতার ছবি প্রকাশ করেছেন। উল্লেখ্য, কলম্বিয়া বিশ্বে উচ্চমানের
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন শ্রমিক নিহত হয়েছেন। দেশটির খনি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার (৫ মে) সংবাদমাধ্যম ডয়চে ভেলে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দেশটির মধ্যাঞ্চলের সুতাতাউসা শহরের ‘লা সিসকুদা’ খনিতে এ দুর্ঘটনা ঘটে। এটি রাজধানী বোগোতা থেকে প্রায় ৭২ কিলোমিটার উত্তরে অবস্থিত।
দুর্ঘটনার সময় খনির ভেতরে মোট ১৫ জন শ্রমিক ছিলেন। তাদের মধ্যে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দেশটির জাতীয় মাইনিং এজেন্সি (এএনএম) জানিয়েছে, খনির ভেতরে গ্যাস জমে যাওয়ায় হয়ত বিস্ফোরণ ঘটেছে। সংস্থাটি জানায়, গত ৯ এপ্রিল পরিদর্শনের সময় সেখানে মিথেনসহ বিপজ্জনক গ্যাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছিল এবং নিরাপত্তা জোরদারের পরামর্শ দেওয়া হয়েছিল।
এ ঘটনায় খনির পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘কার্বনেরা লস পিনোস’ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
এদিকে, এখনো উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। রাজ্যের গভর্নর হোর্হে এমিলিও রেই খনির প্রবেশমুখে অ্যাম্বুলেন্স মোতায়েন ও উদ্ধার তৎপরতার ছবি প্রকাশ করেছেন।
উল্লেখ্য, কলম্বিয়া বিশ্বে উচ্চমানের তাপীয় কয়লার অন্যতম প্রধান উৎপাদক ও রপ্তানিকারক। তবে অপর্যাপ্ত বায়ু চলাচলসহ নানা নিরাপত্তা ঘাটতির কারণে প্রায়ই খনি দুর্ঘটনা ঘটে দেশটিতে।
What's Your Reaction?