কাতারের তেল ট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র কাতার উপকূলে থাকা একটি তেলবাহী ট্যাংকার জাহাজে আঘাত হেনেছে। বুধবার (১ এপ্রিল) সকালে কাতারকে লক্ষ্য করে ইরান থেকে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার মধ্যে একটি তেল ট্যাংকারে আঘাত হানে। খবর আল জাজিরার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, তারা দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এবং তৃতীয়টি কাতার এনার্জির কাছে ইজারা দেওয়া একটি ট্যাংকারে আঘাত হেনেছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ট্যাংকারটির ২১ জন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কাতার এনার্জি এক বিবৃতিতে জানায়, তাদের অ্যাকুয়া-১ অপরিশোধিত তেল ট্যাংকারটি আজ সকালে কাতারের উত্তরাঞ্চলীয় জলসীমায় মিসাইল হামলার শিকার হয়। কিন্তু এতে ট্যাংকারের কোনো ক্রু আহত হননি এবং জাহাজ থেকে তেল সমুদ্রে ছড়িয়ে পড়েনি।

কাতারের তেল ট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র কাতার উপকূলে থাকা একটি তেলবাহী ট্যাংকার জাহাজে আঘাত হেনেছে। বুধবার (১ এপ্রিল) সকালে কাতারকে লক্ষ্য করে ইরান থেকে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার মধ্যে একটি তেল ট্যাংকারে আঘাত হানে। খবর আল জাজিরার।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, তারা দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এবং তৃতীয়টি কাতার এনার্জির কাছে ইজারা দেওয়া একটি ট্যাংকারে আঘাত হেনেছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ট্যাংকারটির ২১ জন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কাতার এনার্জি এক বিবৃতিতে জানায়, তাদের অ্যাকুয়া-১ অপরিশোধিত তেল ট্যাংকারটি আজ সকালে কাতারের উত্তরাঞ্চলীয় জলসীমায় মিসাইল হামলার শিকার হয়। কিন্তু এতে ট্যাংকারের কোনো ক্রু আহত হননি এবং জাহাজ থেকে তেল সমুদ্রে ছড়িয়ে পড়েনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow