কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

রাঙ্গামাটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাপ্তাই উপজেলা সভাপতি অংসুইছাইন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের চম্পকনগর এলাকার হ্যাপিরমোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অংসুইছাইন চৌধুরী কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য। রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। আরও পড়ুন কে হচ্ছেন ২৩তম রাষ্ট্রপতি? পুলিশ জানায়, অংসুইছাইন চৌধুরী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। এতদিন তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগেও একই মামলায় ২০২৫ সালের ২০ জানুয়ারি গ্রেফতার হয়েছিলেন অংসুইছাইন চৌধুরী। পরে জামিনে ছাড়া পেলেও আদালতের নির্দেশ অনুযায়ী হাজির না হয়ে আত্মগোপনে ছিলেন। আবু দারদা খান আরমান/এসআর/এএসএম

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

রাঙ্গামাটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাপ্তাই উপজেলা সভাপতি অংসুইছাইন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের চম্পকনগর এলাকার হ্যাপিরমোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার অংসুইছাইন চৌধুরী কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, অংসুইছাইন চৌধুরী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। এতদিন তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এর আগেও একই মামলায় ২০২৫ সালের ২০ জানুয়ারি গ্রেফতার হয়েছিলেন অংসুইছাইন চৌধুরী। পরে জামিনে ছাড়া পেলেও আদালতের নির্দেশ অনুযায়ী হাজির না হয়ে আত্মগোপনে ছিলেন।

আবু দারদা খান আরমান/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow