কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু
সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে বাবলু মিয়া (৫২) নামে এক আওয়ামী লীগ নেতা হাসপাতালে মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাবলু মিয়া সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা ইউনিয়নের পূর্ব বাহুকা গ্রামের মৃত রমজান আলীর ছেলে। সিরাজঞ্জ জেলা সুপার মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, একটি রাজনৈতিক মামলায় এক মাস আগে জেল হাজতে আসেন বাবলু মিয়া। বুধবার সন্ধ্যার দিকে তিনি অসুস্থ্য হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তার।
সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে বাবলু মিয়া (৫২) নামে এক আওয়ামী লীগ নেতা হাসপাতালে মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাবলু মিয়া সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা ইউনিয়নের পূর্ব বাহুকা গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
সিরাজঞ্জ জেলা সুপার মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, একটি রাজনৈতিক মামলায় এক মাস আগে জেল হাজতে আসেন বাবলু মিয়া। বুধবার সন্ধ্যার দিকে তিনি অসুস্থ্য হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তার।
What's Your Reaction?