কালবেলায় প্রকাশিত সংবাদ নিয়ে জামায়াতের প্রতিবাদ
দৈনিক কালবেলায় বৃহস্পতিবার (২১ মে) ‘জামায়াত আমিরের জালিয়াত উপদেষ্টা’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেছেন জামায়াতের প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “দৈনিক কালবেলায় ‘জামায়াত আমিরের জালিয়াত উপদেষ্টা' শিরোনামে প্রকাশিত সংবাদটি বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। কারণ যে ব্যক্তিকে নিয়ে সংবাদ সাজানো হয়েছে, তার সঙ্গে জামায়াতের বর্তমানে কোনো সম্পর্ক নেই। তবু তাকে সামনে এনে এমন সংবাদ প্রকাশ করায় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে সংবাদের ভেতরে উপস্থাপিত বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্পৃক্ততা উত্থাপিত হয়নি। কিন্তু তারপরও শিরোনামটি করা হয়েছে জামায়াতে ইসলামীকে ঘায়েল করার জন্য। প্রকৃতপক্ষে, উক্ত ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো পর্যায়ের কর্মী বা নেতা ছিলেন না । তিনি বর্তমানে জামায়াত আমীরের উপদেষ্টাও নন। এক
দৈনিক কালবেলায় বৃহস্পতিবার (২১ মে) ‘জামায়াত আমিরের জালিয়াত উপদেষ্টা’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেছেন জামায়াতের প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “দৈনিক কালবেলায় ‘জামায়াত আমিরের জালিয়াত উপদেষ্টা' শিরোনামে প্রকাশিত সংবাদটি বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। কারণ যে ব্যক্তিকে নিয়ে সংবাদ সাজানো হয়েছে, তার সঙ্গে জামায়াতের বর্তমানে কোনো সম্পর্ক নেই। তবু তাকে সামনে এনে এমন সংবাদ প্রকাশ করায় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে সংবাদের ভেতরে উপস্থাপিত বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্পৃক্ততা উত্থাপিত হয়নি। কিন্তু তারপরও শিরোনামটি করা হয়েছে জামায়াতে ইসলামীকে ঘায়েল করার জন্য। প্রকৃতপক্ষে, উক্ত ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো পর্যায়ের কর্মী বা নেতা ছিলেন না । তিনি বর্তমানে জামায়াত আমীরের উপদেষ্টাও নন। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু তার অতীত ও বিভিন্ন কর্মকাণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্পৃক্ততা ছিল না বা এখনো নেই। এ বিষয়ে প্রতিবেদনেও কোনো উল্লেখ নেই। তা সত্ত্বেও ‘জামায়াত আমীরের জালিয়াত উপদেষ্টা’ শিরোনাম করা জামায়াতের প্রতি কোনো কোনো মহলের বিদ্বেষেরই বহিঃপ্রকাশ। আমিরে জামায়াতের বর্তমান পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান।”
ভবিষ্যতে সতর্কতার সঙ্গে খবর প্রকাশ নিশ্চিত করার আহ্বান জানান অ্যাডভোকেট জুবায়ের।
What's Your Reaction?