কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা
দিনাজপুরের কাহারোল উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে সাত যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ জুলাই) বিকেল থেকে প্রায় ছয় ঘণ্টাব্যাপী স্থানীয় থানা পুলিশের সহায়তায় এ বিশেষ অভিযান পরিচালনা করেন কাহারোল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কাশিপুর গ্রামের আহমেদ আলীর ছেলে আশিক এলাহী (৩০) এবং হাতিশা গ্রামের রহমত আলীর ছেলে মিজানুর রহমানকে (৩৫) মাদক বিক্রি ও সেবনের অপরাধে এক বছর করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া নিজিয়া গ্রামের সাইরুল ইসলামের ছেলে মো. সাজু (১৮) এবং চণ্ডীপুর গ্রামের মৃত হৃদয় রায়ের ছেলে ধরনী রায়কে (২২) মাদক সেবনের দায়ে ছয় মাস করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। একই অপরাধে দৌলতপুর গ্রামের বিশু রায়ের ছেলে বাদশা রায় (২২) এবং নিজিয়া গ্রামের আনন্দ রায়ের ছেলে তমাল রায়কে (১৯) তিন মাস করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে, নিজিয়া গ্রামের সুশীল রায়ের ছেলে সজিব রায়কে (২০) মাদকসেবীদের সঙ্গে অবস্থান ও সহযোগিতার অভিযোগে সাত দিনের কা
দিনাজপুরের কাহারোল উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে সাত যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ জুলাই) বিকেল থেকে প্রায় ছয় ঘণ্টাব্যাপী স্থানীয় থানা পুলিশের সহায়তায় এ বিশেষ অভিযান পরিচালনা করেন কাহারোল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কাশিপুর গ্রামের আহমেদ আলীর ছেলে আশিক এলাহী (৩০) এবং হাতিশা গ্রামের রহমত আলীর ছেলে মিজানুর রহমানকে (৩৫) মাদক বিক্রি ও সেবনের অপরাধে এক বছর করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
এছাড়া নিজিয়া গ্রামের সাইরুল ইসলামের ছেলে মো. সাজু (১৮) এবং চণ্ডীপুর গ্রামের মৃত হৃদয় রায়ের ছেলে ধরনী রায়কে (২২) মাদক সেবনের দায়ে ছয় মাস করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
একই অপরাধে দৌলতপুর গ্রামের বিশু রায়ের ছেলে বাদশা রায় (২২) এবং নিজিয়া গ্রামের আনন্দ রায়ের ছেলে তমাল রায়কে (১৯) তিন মাস করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে, নিজিয়া গ্রামের সুশীল রায়ের ছেলে সজিব রায়কে (২০) মাদকসেবীদের সঙ্গে অবস্থান ও সহযোগিতার অভিযোগে সাত দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
কাহারোল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ কালবেলাকে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকলেদা খাতুন মীমের নির্দেশনায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। উপজেলার প্রতিটি ইউনিয়নে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে কাহারোল থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে।
What's Your Reaction?