কিশোরকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তের বাড়িতে হামলা-ভাঙচুর
গাইবান্ধায় পুকুরে গোসল করতে নেমে তর্কের জেরে কিশোর রাহাতকে (১৫) হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে হামলা করে বাড়ি-ঘরে ভাঙচুর চালানো হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণ সিংহা গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত দুই কিশোর হলো- একই এলাকার জবান আলীর ছেলে সাকিব (১৫) ও সাইদুল ইসলামের ছেলে রিফাত (১৫)। স্থানীয় সূত্র জানায়, সকাল ৮ টার দিকে নিহত কিশোরের পরিবার, ওয়ারিশ ও বিক্ষুব্ধ স্বজনরা বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে প্রথমে জবান আলী ও পরে সাদেকুলের বাড়িতে হামলা-ভাঙচুর করে। এসময় বিক্ষুব্ধরা বাড়ি-ঘরের ভিতরে ঢুকে থালা-বাসনসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং পুকুরের পানিতে ফেলে দেয়। পরে বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করলে আশে-পাশের বাড়ির লোকজন ও স্থানীয়দের বাধা দেয়। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণ সিংহা গ্রামের হাওয়াই দিঘির মোড়ের বিশাল আকারের একটি দিঘিতে গোসল করতে নামে সাকিব, রিফাত ও রাহাত নামের স্থানীয় তিন কিশোর। গোসলে নেমে তা
গাইবান্ধায় পুকুরে গোসল করতে নেমে তর্কের জেরে কিশোর রাহাতকে (১৫) হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে হামলা করে বাড়ি-ঘরে ভাঙচুর চালানো হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণ সিংহা গ্রামে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত দুই কিশোর হলো- একই এলাকার জবান আলীর ছেলে সাকিব (১৫) ও সাইদুল ইসলামের ছেলে রিফাত (১৫)।
স্থানীয় সূত্র জানায়, সকাল ৮ টার দিকে নিহত কিশোরের পরিবার, ওয়ারিশ ও বিক্ষুব্ধ স্বজনরা বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে প্রথমে জবান আলী ও পরে সাদেকুলের বাড়িতে হামলা-ভাঙচুর করে। এসময় বিক্ষুব্ধরা বাড়ি-ঘরের ভিতরে ঢুকে থালা-বাসনসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং পুকুরের পানিতে ফেলে দেয়। পরে বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করলে আশে-পাশের বাড়ির লোকজন ও স্থানীয়দের বাধা দেয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণ সিংহা গ্রামের হাওয়াই দিঘির মোড়ের বিশাল আকারের একটি দিঘিতে গোসল করতে নামে সাকিব, রিফাত ও রাহাত নামের স্থানীয় তিন কিশোর। গোসলে নেমে তাদের মধ্যে তর্কের এক পর্যায়ে সাকিব ও রিফাত দুইজনে মিলে রাহাতকে পানিতে চুবাতে থাকে। এতে রাহাতের মৃত্যু হয়। পরে অভিযুক্ত দুই কিশোর পালিয়ে যায় এবং স্থানীয়রা জীবিত ভেবে রাহাতকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়দের খবরে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।
আনোয়ার আল শামীম/এনএইচআর/এএসএম
What's Your Reaction?