কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের ঈদ উপহার পেয়ে আনন্দিত এতিম শিশু ও হকাররা
সত্য ও ন্যায়ের সাংবাদিকতার অঙ্গীকারে নিরন্তর এগিয়ে চলছে পেশাদার সাংবাদিকদের সংগঠন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব। এর ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে অসহায় এতিম শিশু ও সংবাদপত্র হকারদের সঙ্গে ঈদের আনন্দ ও সম্প্রীতি ভাগাভাগি ছড়িয়ে দিতে ঈদ উপহার বিনিময় করেছে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব। শনিবার (৭ মার্চ) বিকালে জেলা শহরের রথখোলা ঈশাখাঁ রোডের এন এস টাওয়ারে অবস্থিত শেফরন ডিলাইট মিলনায়তনে সাংবাদিক সংগঠনটির পক্ষ থেকে মাদ্রাসা ও এতিমখানায় পড়ুয়া ৩০ জন এতিম শিশুর হাতে ঈদের নতুন পোশাক ও ৩০ জন সংবাদপত্র হকারদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম মোল্লা। ঈদ উপহার বিনিময় আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মোঃ রমজান আলী, কিশোরগঞ্জ সদর উপজেলা
সত্য ও ন্যায়ের সাংবাদিকতার অঙ্গীকারে নিরন্তর এগিয়ে চলছে পেশাদার সাংবাদিকদের সংগঠন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব।
এর ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে অসহায় এতিম শিশু ও সংবাদপত্র হকারদের সঙ্গে ঈদের আনন্দ ও সম্প্রীতি ভাগাভাগি ছড়িয়ে দিতে ঈদ উপহার বিনিময় করেছে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব।
শনিবার (৭ মার্চ) বিকালে জেলা শহরের রথখোলা ঈশাখাঁ রোডের এন এস টাওয়ারে অবস্থিত শেফরন ডিলাইট মিলনায়তনে সাংবাদিক সংগঠনটির পক্ষ থেকে মাদ্রাসা ও এতিমখানায় পড়ুয়া ৩০ জন এতিম শিশুর হাতে ঈদের নতুন পোশাক ও ৩০ জন সংবাদপত্র হকারদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম মোল্লা।
ঈদ উপহার বিনিময় আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মোঃ রমজান আলী, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান মারুফ, কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ভূইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সভাপতি প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার ও উপমহাদেশের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের প্রধান ইমাম মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলওয়াত করেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন ও স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র সহ সভাপতি শফিক আদনানসহ অন্যান্য সদস্যবৃন্দরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, “সাংবাদিকতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের এই মানবিক আয়োজন প্রশংসনীয়। এটি সমাজে একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।” আপনাদের ভালো কাজে সব সময় আমাকে বা আমাদেরকে পাশে পাবেন।
এ সময় কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সহ সভাপতি আলী রেজা সুমন, কার্যনির্বাহী সদস্য তাফসিলুল আজিজ, শামসুল আলম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজন আহম্মেদ পাপন, দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর শাহ বাদশাহ, অর্থ বিষয়ক সম্পাদক উবায়েদ রনি, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রোকেল, সাংবাদিক কল্যাণ সম্পাদক তাসলিমা আক্তার মিতু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোবারক হোসেন, উন্নয়ন সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ, সাহিত্য সম্পাদক মু. ওয়াজেদ আলি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. সাইফুল্লাহ সাইফ, জনসংযোগ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন আকাশ, কার্যনির্বাহী সদস্য সিম্মী আহম্মেদ, শামসুল আলম শাহীন, রুমন চক্র বর্তী, মোঃ জাকির হোসেন, হুমায়ূন কবির, ফারুক আহমেদ, আলাউদ্দীন শুভ, তন্ময় আলমগীর, মো. আনোয়ারুল কিবরিয়া, শহীদুজ্জামান শুভ ও মশিউর রহমান নাদিম, রেজাউল হাসনাত নাহিদ, জামাল উদ্দিন, আবু রায়হান, বুরহান খান, আল আমিন, এবং আজীবন ও সহযোগী সদস্যগণ উপস্থিত ছিলেন।
পরে এতিম শিশু ও সংবাদপত্র হকারদের নিয়ে অতিথি ও ক্লাবের সদস্যরা ইফতার গ্রহণ করেন। উন্নত পরিবেশে সুস্বাদু ইফতার সামগ্রী ও রাতের খাবার পেয়ে এতিম শিশু ও সংবাদপত্র হকাররা আনন্দভরে তা গ্রহণ করে। এছাড়া ঈদের আগেই আন্তরিক পরিবেশে ঈদ উপহার হাতে পেয়ে তারা উচ্ছ্বসিত হয়।
বক্তারা জানান, এবার পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাব এবার ৩০ জন এতিম শিশু ও জেলার ৩০ জন সংবাদপত্র হকারদের পরিবারের জন্য ঈদ উপহার বিতরণ করেছে। এর আগেও সংগঠনটি এতিম শিশু ও সংবাদপত্র হকারদের পাশে ছিল। আগামীতেও এ রকম কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সম্মাননা স্মারক প্রদান করেন ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।
প্রসঙ্গত, জেলা ও তৃণমূলের সাংবাদিকদের অধিকার সুরক্ষা ও কল্যাণে ‘সত্য প্রকাশে ঐক্যবদ্ধ’ স্লোগানকে সামনে রেখে পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গত ২০২৪ সালের ২৮শে অক্টোবর ‘কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব’ যাত্রা শুরু করে।
What's Your Reaction?