কিশোরগঞ্জে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৩০

কিশোরগঞ্জের মিঠামইনে আওয়ামী লীগ ও বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের হেমন্তগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জেরে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কাশেম গ্রুপ এবং একই এলাকার বিএনপি নেতা নজির গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এর জেরে সকালে লাউ কুড়ার মাঠে উভয়পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বিএনপি নেতা নজির গ্রুপের ২১ জন। গুরুতর আহত আসাদ (৩৫) ও কাতল মিয়াকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া আরও পাঁচজনকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। কাশেম চেয়ারম্যানের বিরুদ্ধে ৫ আগস্টের পর অন্তত তিনটি মামলা হয়েছে। তিনি মাঝেমধ্যে ইতালিতে অবস্থান করেন এবং সেখানে তার নাগরিকত্বও রয়েছে। এ বিষয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এল

কিশোরগঞ্জে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৩০

কিশোরগঞ্জের মিঠামইনে আওয়ামী লীগ ও বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের হেমন্তগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জেরে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কাশেম গ্রুপ এবং একই এলাকার বিএনপি নেতা নজির গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এর জেরে সকালে লাউ কুড়ার মাঠে উভয়পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে বিএনপি নেতা নজির গ্রুপের ২১ জন। গুরুতর আহত আসাদ (৩৫) ও কাতল মিয়াকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া আরও পাঁচজনকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কাশেম চেয়ারম্যানের বিরুদ্ধে ৫ আগস্টের পর অন্তত তিনটি মামলা হয়েছে। তিনি মাঝেমধ্যে ইতালিতে অবস্থান করেন এবং সেখানে তার নাগরিকত্বও রয়েছে।

এ বিষয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এসকে রাসেল/আরএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow