কিশোরী ফুটবলার বনফুলের ওপর হামলা, বাবা-ছেলে গ্রেপ্তার
সুনামগঞ্জের দিরাই উপজেলায় জেলা মহিলা দলের কিশোরী ফুটবলার বনফুল আক্তারের (১২) ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় বাবা-ছেলেসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন উপজেলার পেরুয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে আবুল কালাম (৫০) এবং তার ছেলে বাদশা মিয়া (১৯)।
What's Your Reaction?
