কুপিয়ে যুবকের হাত-পা বিচ্ছিন্ন

বাগেরহাটের কচুয়া উপজেলায় মো. রহমতউল্লাহ শেখ নামে এক যুবককে কুপিয়ে হাত ও পা বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষরা। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার মঘিয়া ইউনিয়নের সম্মানকাঠি গ্রামের কবিরের বাগান এলাকা থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দিয়েছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। আহত রহমতউল্লাহ (২৭) কচুয়া উপজেলার চরসোনাকুর গ্রামের আব্দুল মতিনের ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি অভিযোগ করেন, চরসোনাকুর গ্রামের একরাম শেখের ছেলে ইসরাফিল, ইয়াসিন ও তাদের সহযোগী ইব্রাহিম তাকে কুপিয়ে গুরুতর জখম করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, সম্প্রতি ওই এলাকায় একটি ধর্ষণের ঘটনা ঘটে। সেই ঘটনার ভিডিও দেখিয়ে ভুক্তভোগী পরিবারকে ব্ল্যাকমেইলের চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার জেরেও হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। রহমতউল্লাহর বাবা আব্দুল মতিন বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে কামর

কুপিয়ে যুবকের হাত-পা বিচ্ছিন্ন
বাগেরহাটের কচুয়া উপজেলায় মো. রহমতউল্লাহ শেখ নামে এক যুবককে কুপিয়ে হাত ও পা বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষরা। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার মঘিয়া ইউনিয়নের সম্মানকাঠি গ্রামের কবিরের বাগান এলাকা থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দিয়েছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। আহত রহমতউল্লাহ (২৭) কচুয়া উপজেলার চরসোনাকুর গ্রামের আব্দুল মতিনের ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি অভিযোগ করেন, চরসোনাকুর গ্রামের একরাম শেখের ছেলে ইসরাফিল, ইয়াসিন ও তাদের সহযোগী ইব্রাহিম তাকে কুপিয়ে গুরুতর জখম করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, সম্প্রতি ওই এলাকায় একটি ধর্ষণের ঘটনা ঘটে। সেই ঘটনার ভিডিও দেখিয়ে ভুক্তভোগী পরিবারকে ব্ল্যাকমেইলের চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার জেরেও হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। রহমতউল্লাহর বাবা আব্দুল মতিন বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে কামরুল, ইসরাফিল, ইয়াসিনসহ কয়েকজন তার ছেলের ওপর হামলা চালায়। হামলায় তার দুই হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং দুই পায়ের একটি প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বর্তমানে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছেন এবং ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদাউস বলেন, আহতের দুই হাত ও দুই পা গুরুতরভাবে জখম হয়েছে। একটি হাত ও একটি পা সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং অপর পাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এছাড়া মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। কচুয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনার বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, রহমতউল্লাহর বিরুদ্ধে থানায় মাদক ও ধর্ষণ সংক্রান্ত মামলা রয়েছে এবং এলাকায় তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow