কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুমিল্লা উত্তর জেলা বিএনপির পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন করে ৮ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করেছে। সোমবার (১৩ জুলাই) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কুমিল্লা উত্তর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম জাগো নিউজকে এ তথ্যটি নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ মে ২০২২ তারিখে অনুমোদিত কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আবদুল আউয়াল সরকার এবং সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী\'র নেতৃত্বাধীন ৪১ সদস্যবিশিষ্ট কমিটি বিলুপ্ত করা হয়েছে। একইসঙ্গে, কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র যুগ্মআহবায়ক (দাউদকান্দি) আবুল হাশেম ভূঁইয়াকে আহ্বায়ক এবং ৭ জনকে যুগ্ম আহ্বায়ক করে মোট ৮ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে। জাহিদ পাটোয়ারী/কেজে/এএসএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুমিল্লা উত্তর জেলা বিএনপির পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন করে ৮ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করেছে।
সোমবার (১৩ জুলাই) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কুমিল্লা উত্তর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম জাগো নিউজকে এ তথ্যটি নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ মে ২০২২ তারিখে অনুমোদিত কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আবদুল আউয়াল সরকার এবং সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী'র নেতৃত্বাধীন ৪১ সদস্যবিশিষ্ট কমিটি বিলুপ্ত করা হয়েছে।
একইসঙ্গে, কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র যুগ্মআহবায়ক (দাউদকান্দি) আবুল হাশেম ভূঁইয়াকে আহ্বায়ক এবং ৭ জনকে যুগ্ম আহ্বায়ক করে মোট ৮ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
জাহিদ পাটোয়ারী/কেজে/এএসএম
What's Your Reaction?