কুমিল্লায় সোহান হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
কুমিল্লার লাকসামে পূর্ব শত্রুতা ও টাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করে সংঘটিত সাইফুল ইসলাম সোহান হত্যা মামলায় মো. মিজানুর রহমান হাজারীকে (৬৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে একই মামলার অপর আসামি ও তার ছেলে মেহেদী হাসানের (২৯) বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দিয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম আদালত) এর বিচারক মোহাম্মদ সুলতান উদ্দীন প্রধান এ রায় দেন।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৮ এপ্রিল লাকসাম বাজার এলাকায় টাকা-পয়সা লেনদেন নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে সোহানের ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১৮ মে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা রুহুল আমিন লাকসাম থানায় মামলা করেন।
উল্লেখ্য, রাষ্ট্রপক্ষের ১০ জন সাক্ষীর সাক্ষ্য

উল্লেখ্য, রাষ্ট্রপক্ষের ১০ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত মিজানুর রহমান হাজারীকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক সরকার।