কুমিল্লায় ৩৯ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার

কুমিল্লায় ৩৯ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৭টায় কুমিল্লা সীমান্তবর্তী যশপুর এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার আওতাধীন যশপুর বিওপি-এর বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সীমান্তের ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধনপুর মাঠ নামক স্থানে বিজিবি টহল দল কর্তৃক মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩৯,০০,০০০/- (ঊনচল্লিশ লক্ষ) টাকা। উল্লেখ্য, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে।

কুমিল্লায় ৩৯ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার

কুমিল্লায় ৩৯ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৭টায় কুমিল্লা সীমান্তবর্তী যশপুর এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার আওতাধীন যশপুর বিওপি-এর বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সীমান্তের ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধনপুর মাঠ নামক স্থানে বিজিবি টহল দল কর্তৃক মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩৯,০০,০০০/- (ঊনচল্লিশ লক্ষ) টাকা। উল্লেখ্য, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow