কুরিয়ারে পাঠানো ১৬ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, আটক ২

রংপুরে বিশেষ অভিযানে ১৬ হাজার পিস অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজন ওষুধ বিক্রয় প্রতিনিধিকে আটক করা হয়েছে। ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের উপপরিচালক মো. আবু জাফর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর কার্যালয় সূত্র জানায়, একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট রংপুরে আনা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) এমন তথ্যের ভিত্তিতে নগরীর আরকে রোড এলাকার আইডিয়াল মোড়ে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের ওপর নজরদারি শুরু করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি চৌকস দল। দীর্ঘ সময় পর রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে কুরিয়ার সার্ভিসের একটি পার্সেল থেকে ১৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে শরীফ ফার্মাসিউটিক্যালসের রিজিওনাল সেলস ম্যানেজার আব্দুর রাজ্জাক এবং পপুলার ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি সাগরকে আটক করা হয়। সূত্র আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায়

কুরিয়ারে পাঠানো ১৬ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, আটক ২

রংপুরে বিশেষ অভিযানে ১৬ হাজার পিস অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজন ওষুধ বিক্রয় প্রতিনিধিকে আটক করা হয়েছে।

ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের উপপরিচালক মো. আবু জাফর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর কার্যালয় সূত্র জানায়, একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট রংপুরে আনা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) এমন তথ্যের ভিত্তিতে নগরীর আরকে রোড এলাকার আইডিয়াল মোড়ে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের ওপর নজরদারি শুরু করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি চৌকস দল।

দীর্ঘ সময় পর রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে কুরিয়ার সার্ভিসের একটি পার্সেল থেকে ১৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে শরীফ ফার্মাসিউটিক্যালসের রিজিওনাল সেলস ম্যানেজার আব্দুর রাজ্জাক এবং পপুলার ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি সাগরকে আটক করা হয়।

সূত্র আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের উপপরিচালক মো. আবু জাফর বলেন, বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ওষুধের আড়ালে অভিনব কৌশলে পরিচালিত এ ধরনের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জিতু কবীর/এসজেডএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow