কুসুম সিকদারের কণ্ঠে কাজী নজরুলের গান

অভিনয়শিল্পী ও নির্মাতা কুসুম সিকদার। অভিনয় ও পরিচালনার পাশাপাশি তিনি গানও গেয়ে থাকেন । এটিও তার পছন্দের কাজের একটি। সম্প্রতি তিনি কন্ঠ দিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা নাতে রাসুল 'হেরা হতে হেলে দুলে'। এর একটি মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। তবে এটিই বাংলাদেশের প্রথম মিউজিক ভিডিও যা এআই প্রযুক্তি ব্যবহার করে নির্মাণ করা হয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজের পরিকল্পনায় ভিডিওটি নির্মিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে। এটিতে কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী ও নির্মাতা কুসুম সিকদার। সংগীত পরিচালনা করেছেন সজীব খান। আর এআই ভিজ্যুয়ালাইজার হিসেবে কাজ করেছেন জিয়াউল হক খোকন। চ্যানেল আইয়ের উদ্যোগে নির্মিত এ মিউজিক ভিডিওটি ১ মার্চ চ্যানেল আইয়ের পর্দায় প্রথম সম্প্রচারিত হয়েছে। পরে গানটি চ্যানেলটির ডিজিটাল প্ল্যাটফর্মেও প্রকাশ করা হয়। এদিন চ্যানেল আই পরিদর্শনে আসেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তার সফরকালে প্রদর্শন করা হয় বিশেষভাবে নির্মিত এআই প্রযুক্তি নির্ভর এই মিউজিক ভিডিওটি। ভিডিওটি নিয়ে চ্যানেল আই কর্তৃপক্ষ জানায়, ‘নতুনত্বের ধারাবাহিকতায় বরাবরই দ

কুসুম সিকদারের কণ্ঠে কাজী নজরুলের গান

অভিনয়শিল্পী ও নির্মাতা কুসুম সিকদার। অভিনয় ও পরিচালনার পাশাপাশি তিনি গানও গেয়ে থাকেন । এটিও তার পছন্দের কাজের একটি। সম্প্রতি তিনি কন্ঠ দিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা নাতে রাসুল 'হেরা হতে হেলে দুলে'। এর একটি মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। তবে এটিই বাংলাদেশের প্রথম মিউজিক ভিডিও যা এআই প্রযুক্তি ব্যবহার করে নির্মাণ করা হয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজের পরিকল্পনায় ভিডিওটি নির্মিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে। এটিতে কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী ও নির্মাতা কুসুম সিকদার। সংগীত পরিচালনা করেছেন সজীব খান। আর এআই ভিজ্যুয়ালাইজার হিসেবে কাজ করেছেন জিয়াউল হক খোকন।

চ্যানেল আইয়ের উদ্যোগে নির্মিত এ মিউজিক ভিডিওটি ১ মার্চ চ্যানেল আইয়ের পর্দায় প্রথম সম্প্রচারিত হয়েছে। পরে গানটি চ্যানেলটির ডিজিটাল প্ল্যাটফর্মেও প্রকাশ করা হয়। এদিন চ্যানেল আই পরিদর্শনে আসেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তার সফরকালে প্রদর্শন করা হয় বিশেষভাবে নির্মিত এআই প্রযুক্তি নির্ভর এই মিউজিক ভিডিওটি। ভিডিওটি নিয়ে চ্যানেল আই কর্তৃপক্ষ জানায়, ‘নতুনত্বের ধারাবাহিকতায় বরাবরই দর্শকদের ভিন্ন কিছু উপহার দেওয়ার চেষ্টা করে চ্যানেল আই। সেই প্রচেষ্টার অংশ হিসেবেই এআই নির্ভর এই বিশেষ নির্মাণ।’
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow