কুয়েতে ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকার

কুয়েতের উপকূলে একটি ট্যাংকার জাহাজে হামলা হয়েছে। ইরান থেকে আসা কোনো ড্রোনের আঘাতে সেটিতে বিস্ফোরণ ঘটে। বুধবার গভীর রাতে জাহাজটিতে আঘাত হানা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটো)। বিস্ফোরণে জাহাজটিতে আগুন ধরে যায়। শেষমেশ সেটি ডুবে গিয়ে তেল সাগরে ছড়িয়ে পড়েছে। ক্রুদের বরাত দিয়ে ইউকেএমটো জানিয়েছে, কার্গো জাহাজটি থেকে তেল সাগরে ছড়িয়ে পড়ছে। এর ফলে পরিবেশগত ক্ষয়ক্ষতি হতে পারে। জাহাজটি  ডুবে গেছে, তবে ক্রুরা সবাই নিরাপদ আছেন। ড্রোনের আঘাতে বিস্ফোরণ ঘটেছে বলে যথেষ্ট প্রমাণ রয়েছে।  এদিকে ইসরায়েল যদি ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা অব্যাহত রাখে, তাহলে তাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে তেহরান। বুধবার (৪ মার্চ) ইসরায়েলের আধা সরকারি বার্তা সংস্থা আইএসএনএ ইরানের এক সামরিক কর্মকর্তার সূত্রে এই তথ্য নিশ্চিত করেছে। এ হুমকির পর নতুন করে উত্তেজনা বিরাজ করছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow