কে কত ভোট পেলেন ঢাকা-৭ এ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হামিদুর রহমান। তিনি পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৬৬৬ ভোট। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী সই করা প্রাথমিক বেসরকারি ফলাফল শিটে এই তথ্য জানানো হয়েছে। আসনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো.এনায়াত উল্লা দাঁড়িপাল্লা প্রতীকে ৯৮ হাজার ৪৮৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সরকার ফুটবল প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৫১৭, জাতীয় পার্টির (জেপি) মোহাম্মদ সাইফুদ্দিন আহম্মেদ মিলন লাঙ্গল প্রতীকে ২ হাজার ২৯৪, বাংলাদেশ রিপাবলিকান পার্টির  (বিআরপি) শফিকুর রহমান হাতি প্রতীকে ২১৮, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো.আবদুর রহমান হাতপাখা প্রতীকে ৫ হাজার ৮১,বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো.হাবিবুল্লাহ বটগাছ প্রতীকে ২ হাজার ৭৮৩, বাংলাদেশ জাতীয় পার্টি\'র (বিজেপি) মো.শহিদুল ইসলাম কাঁঠাল প্রতীকে ৯৮, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটে\'র(মুক্তিজোট) মাকসুদুর রহমান ছড়ি প্রতীকে ১৫০, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) শাহানা সেলিম তারা প্রতীকে ২০৮, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সীমা

কে কত ভোট পেলেন ঢাকা-৭ এ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হামিদুর রহমান। তিনি পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৬৬৬ ভোট।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী সই করা প্রাথমিক বেসরকারি ফলাফল শিটে এই তথ্য জানানো হয়েছে।

আসনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো.এনায়াত উল্লা দাঁড়িপাল্লা প্রতীকে ৯৮ হাজার ৪৮৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সরকার ফুটবল প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৫১৭, জাতীয় পার্টির (জেপি) মোহাম্মদ সাইফুদ্দিন আহম্মেদ মিলন লাঙ্গল প্রতীকে ২ হাজার ২৯৪, বাংলাদেশ রিপাবলিকান পার্টির  (বিআরপি) শফিকুর রহমান হাতি প্রতীকে ২১৮, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো.আবদুর রহমান হাতপাখা প্রতীকে ৫ হাজার ৮১,বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো.হাবিবুল্লাহ বটগাছ প্রতীকে ২ হাজার ৭৮৩, বাংলাদেশ জাতীয় পার্টি'র (বিজেপি) মো.শহিদুল ইসলাম কাঁঠাল প্রতীকে ৯৮, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটে'র(মুক্তিজোট) মাকসুদুর রহমান ছড়ি প্রতীকে ১৫০, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) শাহানা সেলিম তারা প্রতীকে ২০৮, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সীমা দত্ত কাঁচি প্রতীকে ৬৭৭ ভোট পেয়েছেন।

আসনটিতে মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ২৬ হাজার ১৭৫। বাতিল হওয়া ভোটের সংখ্যা ৪ হাজার ৬৮৬। আসনটিতে ৪৮ দশমিক ১৬ শতাংশ ভোট পড়েছে।

এনএস/জেএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow