কেমিস্ট সমিতিতে প্রশাসকের সঠিক হস্তক্ষেপ দাবি কেমিস্টবান্ধব ঐক্য পরিষদের

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির বর্তমান কমিটি ও প্রশাসক নিয়োগ ইস্যুতে সংবাদ সম্মেলন করেছে কেমিস্টবান্ধব ঐক্য পরিষদ। শনিবার (২৩ মে) রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা আদালতের নির্দেশনা অনুযায়ী প্রশাসকের কার্যক্রম চালু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানান।  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কেমিস্টবান্ধব ঐক্য পরিষদের সভাপতি ও সমিতির সাবেক পরিচালক আনোয়ার হোসেন বেলু জানান, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি দেশের অন্যতম বড় ব্যবসায়ী সংগঠন। সংগঠনটির সঙ্গে প্রায় ছয় থেকে সাত লাখ ব্যবসায়ী যুক্ত আছেন। সর্বশেষ কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ২০ মে। লিখিত বক্তব্যে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর সমিতির সভাপতি মো. শাহজালাল বাচ্চু দেশ ছেড়ে বিদেশে চলে যান। পরে গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালনের পরিবর্তে দ্বিতীয় সহসভাপতি মো. ময়নুল হক চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।  এ ঘটনায় কয়েকজন সাবেক পরিচালক হাইকোর্টে রিট আবেদন করেন। পরে বাণিজ্য মন্ত্রণালয় ২০২৫ সালের ১৭ ডিসেম্বর যুগ্ম সচিব মাহমুদুল হাসানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। প্রশাসক নিয়োগ

কেমিস্ট সমিতিতে প্রশাসকের সঠিক হস্তক্ষেপ দাবি কেমিস্টবান্ধব ঐক্য পরিষদের
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির বর্তমান কমিটি ও প্রশাসক নিয়োগ ইস্যুতে সংবাদ সম্মেলন করেছে কেমিস্টবান্ধব ঐক্য পরিষদ। শনিবার (২৩ মে) রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা আদালতের নির্দেশনা অনুযায়ী প্রশাসকের কার্যক্রম চালু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানান।  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কেমিস্টবান্ধব ঐক্য পরিষদের সভাপতি ও সমিতির সাবেক পরিচালক আনোয়ার হোসেন বেলু জানান, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি দেশের অন্যতম বড় ব্যবসায়ী সংগঠন। সংগঠনটির সঙ্গে প্রায় ছয় থেকে সাত লাখ ব্যবসায়ী যুক্ত আছেন। সর্বশেষ কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ২০ মে। লিখিত বক্তব্যে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর সমিতির সভাপতি মো. শাহজালাল বাচ্চু দেশ ছেড়ে বিদেশে চলে যান। পরে গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালনের পরিবর্তে দ্বিতীয় সহসভাপতি মো. ময়নুল হক চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।  এ ঘটনায় কয়েকজন সাবেক পরিচালক হাইকোর্টে রিট আবেদন করেন। পরে বাণিজ্য মন্ত্রণালয় ২০২৫ সালের ১৭ ডিসেম্বর যুগ্ম সচিব মাহমুদুল হাসানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। প্রশাসক নিয়োগের বিরুদ্ধে আদালতে আবেদন হলে হাইকোর্ট স্থিতাবস্থা জারি করেন। পরবর্তীকালে আপিলের পর প্রশাসক নিয়োগ বহাল রাখেন আদালত।  আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও গত ১১ এপ্রিল কার্যনির্বাহী কমিটির সভা আহ্বান করা হয়। ওই সভাকে অবৈধ দাবি করে আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠানো হলেও সভা অনুষ্ঠিত হয়।  বক্তব্যে আরও বলা হয়, বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচনের তফসিল ঘোষণা বা মেয়াদ বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি। এ ছাড়া গত দুই বছরে বিভিন্ন জেলা কমিটি ভেঙে নতুন কমিটি অনুমোদনের অভিযোগও তোলা হয়। সংবাদ সম্মেলন থেকে দ্রুত প্রশাসককে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া এবং নির্ধারিত সময়ে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow