ক্যারিকই ম্যানচেস্টার ইউনাইটেডের স্থায়ী প্রধান কোচ
ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড আনুষ্ঠানিকভাবে মাইকেল ক্যারিককে দলের স্থায়ী প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। ৪৪ বছর বয়সী এই ইংলিশ কোচের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে ক্লাবটি। গত জানুয়ারিতে রুবেন অ্যামোরিম বরখাস্ত হওয়ার পর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পান ক্যারিক। এরপর থেকেই দলকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড় করান তিনি। তার অধীনে ম্যানচেস্টার ইউনাইটেড নিশ্চিত করেছে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ। রোববার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের মাধ্যমে প্রিমিয়ার লিগে তৃতীয় স্থান নিশ্চিত করে ইউনাইটেড। ক্যারিকের অধীনে ১৬ ম্যাচে দল জিতেছে ১১টিতে। এমন পারফরম্যান্সের কারণে প্রিমিয়ার লিগের ‘ম্যানেজার অব দ্য সিজন’ পুরস্কারের ছয়জনের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা পেয়েছেন তিনি। ১৩ জানুয়ারিতে ক্যারিক দায়িত্ব নেওয়ার পর থেকে ইউনাইটেড সংগ্রহ করেছে ৩৬ পয়েন্ট, যা এই সময়ে ইংল্যান্ডের শীর্ষ লিগে সর্বোচ্চ। ক্যারিক বলেন, ‘২০ বছর আগে এখানে আসার পর থেকেই আমি ম্যানচেস্টার ইউনাইটেডের জাদু অনুভব করেছি। এই বিশেষ ক্লাবকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের।’ তিনি আরও বলেন, ‘গত পাঁচ মাসে খেলোয়াড়রা প্
ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড আনুষ্ঠানিকভাবে মাইকেল ক্যারিককে দলের স্থায়ী প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। ৪৪ বছর বয়সী এই ইংলিশ কোচের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে ক্লাবটি।
গত জানুয়ারিতে রুবেন অ্যামোরিম বরখাস্ত হওয়ার পর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পান ক্যারিক। এরপর থেকেই দলকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড় করান তিনি। তার অধীনে ম্যানচেস্টার ইউনাইটেড নিশ্চিত করেছে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ।
রোববার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের মাধ্যমে প্রিমিয়ার লিগে তৃতীয় স্থান নিশ্চিত করে ইউনাইটেড। ক্যারিকের অধীনে ১৬ ম্যাচে দল জিতেছে ১১টিতে। এমন পারফরম্যান্সের কারণে প্রিমিয়ার লিগের ‘ম্যানেজার অব দ্য সিজন’ পুরস্কারের ছয়জনের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা পেয়েছেন তিনি।
১৩ জানুয়ারিতে ক্যারিক দায়িত্ব নেওয়ার পর থেকে ইউনাইটেড সংগ্রহ করেছে ৩৬ পয়েন্ট, যা এই সময়ে ইংল্যান্ডের শীর্ষ লিগে সর্বোচ্চ।
ক্যারিক বলেন, ‘২০ বছর আগে এখানে আসার পর থেকেই আমি ম্যানচেস্টার ইউনাইটেডের জাদু অনুভব করেছি। এই বিশেষ ক্লাবকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের।’
তিনি আরও বলেন, ‘গত পাঁচ মাসে খেলোয়াড়রা প্রমাণ করেছে যে তারা লড়াই, ঐক্য ও দৃঢ়তার মানদণ্ডে পৌঁছাতে পারে। এখন সময় এসেছে নতুন লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার।’
এর আগে রুবেন আমোরিমের সময় খারাপ ফলাফল এবং কৌশলগত মতবিরোধের কারণে ক্লাবের ভেতরে অস্থিরতা তৈরি হয়েছিল। ১৪ মাস দায়িত্ব পালনের পর তাকে বিদায় জানায় ইউনাইটেড।
ক্যারিক অবশ্য এর আগেও ২০২১ সালে ওলে গানার সোলশার বরখাস্ত হওয়ার পর তিন ম্যাচের জন্য অস্থায়ী কোচের দায়িত্ব পালন করেছিলেন।
খেলোয়াড়ি জীবনে ১২ বছর ওল্ড ট্র্যাফোর্ডে কাটানো ক্যারিক ইউনাইটেডের হয়ে জিতেছেন ৫টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ এবং একটি এফএ কাপ। এবার কোচ হিসেবে ক্লাবকে আবারও শীর্ষে ফেরানোর চ্যালেঞ্জ তার সামনে।
এমএমআর
What's Your Reaction?