ক্ষতি কাটিয়ে উঠতে ইরানের ১৫-২০ বছর লাগবে : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সাম্প্রতিক হামলায় ইরান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশটি পুনর্গঠনে অন্তত ১৫ থেকে ২০ বছর সময় লাগবে। খবর আলজাজিরার। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সক্ষমতা বড় ধরনের ধাক্কা খেয়েছে। এসব ক্ষতি কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লাগবে। ট্রাম্প আরও দাবি করেন, ইরানের সামরিক শক্তি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। নৌবাহিনী, বিমানবাহিনীসহ বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ক্ষতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। আলোচনার বিষয়ে তিনি বলেন, ইরান চাইলে আলোচনায় আসতে পারে, তবে তা এখন যুক্তরাষ্ট্রের জন্য অপরিহার্য নয়। এ মন্তব্যের মাধ্যমে ইরান পরিস্থিতি নিয়ে ট্রাম্পের কঠোর অবস্থান আবারও স্পষ্ট হয়েছে।  

ক্ষতি কাটিয়ে উঠতে ইরানের ১৫-২০ বছর লাগবে : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সাম্প্রতিক হামলায় ইরান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশটি পুনর্গঠনে অন্তত ১৫ থেকে ২০ বছর সময় লাগবে। খবর আলজাজিরার।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সক্ষমতা বড় ধরনের ধাক্কা খেয়েছে। এসব ক্ষতি কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লাগবে।

ট্রাম্প আরও দাবি করেন, ইরানের সামরিক শক্তি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। নৌবাহিনী, বিমানবাহিনীসহ বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ক্ষতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আলোচনার বিষয়ে তিনি বলেন, ইরান চাইলে আলোচনায় আসতে পারে, তবে তা এখন যুক্তরাষ্ট্রের জন্য অপরিহার্য নয়।

এ মন্তব্যের মাধ্যমে ইরান পরিস্থিতি নিয়ে ট্রাম্পের কঠোর অবস্থান আবারও স্পষ্ট হয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow