খলনায়ক ডন আদালতে, কারাগারে পাঠানোর আবেদন
প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল-অভিনেতা আশরাফুল হক ডনকে (৫৪) গ্রেপ্তার করে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এরপর তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। রোববার (০৯ আগস্ট) বিকেলে ডনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় আনা হয়। এরপর তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আরিফুর রহমান। আবেদনে বলা হয়, গ্রেপ্তার আশরাফুল হক ডনসহ এজাহার ও অজ্ঞাতনামা আসামিরা পরস্পর যোগসাজশে পূর্ব পরিকল্পিতভাবে মোহাম্মদ শাহরিয়ার ইমন সালমান শাহকে হত্যা করেছেন বলে বাদী এজাহারে উল্লেখ করেন। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে পুলিশ হেফাজতে এনে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলমান। আসামি জামিন পেলে তদন্তে বিঘ্নসহ চিরপলাতক হতে পারে। আমি তার জামিনের ঘোর বিরোধিতা করছি। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে। এদিন দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার গণমাধ্যমে এ তথ্য জানান। তিনি বলেন, ‘বিমানবন্
প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল-অভিনেতা আশরাফুল হক ডনকে (৫৪) গ্রেপ্তার করে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এরপর তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
রোববার (০৯ আগস্ট) বিকেলে ডনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় আনা হয়। এরপর তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আরিফুর রহমান।
আবেদনে বলা হয়, গ্রেপ্তার আশরাফুল হক ডনসহ এজাহার ও অজ্ঞাতনামা আসামিরা পরস্পর যোগসাজশে পূর্ব পরিকল্পিতভাবে মোহাম্মদ শাহরিয়ার ইমন সালমান শাহকে হত্যা করেছেন বলে বাদী এজাহারে উল্লেখ করেন। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে পুলিশ হেফাজতে এনে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলমান। আসামি জামিন পেলে তদন্তে বিঘ্নসহ চিরপলাতক হতে পারে। আমি তার জামিনের ঘোর বিরোধিতা করছি। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে।
এদিন দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার গণমাধ্যমে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে গ্রেপ্তার করে। এরপর সিআইডির একটি টিম এসে ডনকে নিয়ে যায়। সিআইডিতে একটি মামলা চলমান। তারা তদন্ত করছে।’
সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুর ‘প্রকৃত কারণ’ নিয়ে নানা আলোচনা–জল্পনা আছে। দীর্ঘ ২৯ বছর পর ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেন।
মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্র অভিনেতা ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদকে আসামি করা হয়।
What's Your Reaction?