খামেনির নিহতের খবর গোপন রাখার পরিকল্পনা ভেস্তে যায় যে কারণে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহতের খবর চাপা রেখেছিল তেহরান প্রশাসন। কিন্তু বিদেশভিত্তিক গণমাধ্যমগুলোতে একে একে খামেনির মৃত্যুর খবর আসতে থাকে। মিডিয়াগুলো ইরানি কর্তৃপক্ষের লুকোচুরির খবরও প্রমাণসহ উপস্থাপন করছিল। ওই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েন তেহরানের নেতারা। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এমনটি স্বীকার করেছেন। তিনি বলেছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর বিদেশভিত্তিক গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সম্ভাব্য জনঅস্থিরতার আশঙ্কায় কর্তৃপক্ষ দ্রুত আনুষ্ঠানিক ঘোষণা দিতে এবং সমর্থকদের রাস্তায় নামার আহ্বান জানাতে বাধ্য হয়। গালিবাফের ভাষ্য অনুযায়ী, সরকারের প্রাথমিক পরিকল্পনা ছিল পরদিন সকাল ৮টায় খামেনির মৃত্যুর ঘোষণা দেওয়া। একই সঙ্গে নতুন নেতৃত্ব পরিষদ (লিডারশিপ কাউন্সিল) গঠনের ঘোষণাও দেওয়ার কথা ছিল। তিনি জানান, তবে রাত সাড়ে ১২টার দিকে বিদেশভিত্তিক টেলিভিশন চ্যানেলগুলো খামেনির মৃত্যুর খবর প্রচার করে। এরপর রাত প্রায় ১টার দিকে তিনি ও আলী লারিজানি আবার যোগাযোগ করেন এবং পরিস্থিতি বিবেচনায় আগের পরিকল্পনা পরিবর্তনের সিদ্ধান্ত নেন। গালিবাফ বলেন, কর্ত

খামেনির নিহতের খবর গোপন রাখার পরিকল্পনা ভেস্তে যায় যে কারণে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহতের খবর চাপা রেখেছিল তেহরান প্রশাসন। কিন্তু বিদেশভিত্তিক গণমাধ্যমগুলোতে একে একে খামেনির মৃত্যুর খবর আসতে থাকে। মিডিয়াগুলো ইরানি কর্তৃপক্ষের লুকোচুরির খবরও প্রমাণসহ উপস্থাপন করছিল। ওই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েন তেহরানের নেতারা। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এমনটি স্বীকার করেছেন।

তিনি বলেছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর বিদেশভিত্তিক গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সম্ভাব্য জনঅস্থিরতার আশঙ্কায় কর্তৃপক্ষ দ্রুত আনুষ্ঠানিক ঘোষণা দিতে এবং সমর্থকদের রাস্তায় নামার আহ্বান জানাতে বাধ্য হয়।

গালিবাফের ভাষ্য অনুযায়ী, সরকারের প্রাথমিক পরিকল্পনা ছিল পরদিন সকাল ৮টায় খামেনির মৃত্যুর ঘোষণা দেওয়া। একই সঙ্গে নতুন নেতৃত্ব পরিষদ (লিডারশিপ কাউন্সিল) গঠনের ঘোষণাও দেওয়ার কথা ছিল।

তিনি জানান, তবে রাত সাড়ে ১২টার দিকে বিদেশভিত্তিক টেলিভিশন চ্যানেলগুলো খামেনির মৃত্যুর খবর প্রচার করে। এরপর রাত প্রায় ১টার দিকে তিনি ও আলী লারিজানি আবার যোগাযোগ করেন এবং পরিস্থিতি বিবেচনায় আগের পরিকল্পনা পরিবর্তনের সিদ্ধান্ত নেন।

গালিবাফ বলেন, কর্তৃপক্ষের আশঙ্কা ছিল দ্রুত আনুষ্ঠানিক ঘোষণা না দিলে দেশের পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারত।

উল্লেখ্য, ইরানের কর্মকর্তারা ‘বিদেশি গণমাধ্যম’ বলতে সাধারণত দেশের বাইরে থেকে পরিচালিত ফারসি ভাষার সংবাদমাধ্যমগুলোকে বোঝান। এসবের মধ্যে ইরান ইন্টারন্যাশনাল সর্বপ্রথম আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর প্রকাশ করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow